খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্রয়কেন্দ্রের পর এবার অনলাইনে বাকৃবির ‘মিট ব্রোজ’

মোঃ আবু হানিফ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
বিক্রয়কেন্দ্রের পর এবার অনলাইনে বাকৃবির ‘মিট ব্রোজ’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে নিরাপদ ও মানসম্মত মাংসপণ্য সরবরাহকারী উদ্যোগ ‘মিট ব্রোজ’ এবার অনলাইনে যাত্রা শুরু করেছে। বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করেন বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম। এর মাধ্যমে এখন থেকে গ্রাহকেরা ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে পণ্য অর্ডার করতে পারবেন।
‎
‎

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: শওকত আলী এবং অধ্যাপক ড. মো: ইলিয়াস হোসেন। এছাড়া বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারেশনের আহ্বায়ক শেখ মো. মিরাজ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
‎
‎মিট ব্রোজের উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীসহ সাধারণ ভোক্তাদের কাছে নিরাপদ, তাজা ও প্রক্রিয়াজাত মাংসপণ্য সহজলভ্য দামে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে ক্যাম্পাসে তাদের তিনটি বিক্রয়কেন্দ্র রয়েছে।
‎
‎প্রতিষ্ঠানটির যৌথ উদ্যোক্তা মোহাম্মদ মাসুম বলেন, শুরুতে কেআর মার্কেট এলাকায় একটি বিক্রয়কেন্দ্র থেকে কার্যক্রম শুরু হলেও দেড় বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির পরিধি বেড়েছে। বর্তমানে প্রায় ৩৫ ধরনের মাছ ও মাংসজাত পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে রুই, পাবদা, ইলিশ, বাগদা ও গলদা চিংড়ি, বিভিন্ন ধরনের স্টেক এবং সমুদ্রের মাছ।
‎
‎পণ্যের মান নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, সমুদ্রের মাছ সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার থেকে, বাগদা ও গলদা চিংড়ি খুলনা ও সাতক্ষীরা থেকে সংগ্রহ করা হয়। গরুর মাংস ও স্বাদুপানির মাছ আনা হয় ময়মনসিংহের স্থানীয় বাজার থেকে। উদ্যোক্তারা নিজেরাই পণ্য সংগ্রহ, মান যাচাই ও প্যাকেজিংয়ের পুরো প্রক্রিয়া তদারকি করেন। মানে সামান্য ত্রুটি থাকলেও সেই পণ্য বিক্রির জন্য রাখা হয় না।
‎
‎গ্রাহকদের সাড়া সম্পর্কে মোহাম্মদ মাসুম বলেন, শুরুতে শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে ২০ টাকা থেকে ১০০ টাকার ছোট প্যাকেজে পণ্য বিক্রি করা হতো। এখন পরিবারের চাহিদা বিবেচনায় আধা কেজি ও এক কেজির প্যাকেজও যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির মাসিক বিক্রি এক লাখ টাকার বেশি। ক্রেতাদের প্রায় ৭০ শতাংশ নারী এবং ৩০ শতাংশ পুরুষ।
‎
‎তিনি আরও বলেন, গ্রাহকদের কেনাকাটা আরও সহজ করতে অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য অর্ডার করা যাবে। ক্যাম্পাস থেকে কেওয়াটখালী পর্যন্ত ডেলিভারি চার্জ ৩০ টাকা এবং ময়মনসিংহ সদরের অন্যান্য এলাকায় ৬০ টাকা। তবে ৫০০ টাকার বেশি মূল্যের অর্ডারে ডেলিভারি দেওয়া হবে বিনা মূল্যে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা