খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে ডিভিএম ৬৫ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

মোঃ আবু হানিফ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
বাকৃবিতে ডিভিএম ৬৫ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিতে ভর্তিকৃত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের গ্যালারিতে ওই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষদ সূত্রে জানা যায় এবার বাকৃবি ডিভিএম ডিগ্রিতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৭৯ জন। এর মধ্যে ৫০ জন বাংলাদেশি , ২৯ জন বিদেশি। এছাড়াও ১৪ জন ভর্তি নবায়নকৃত শিক্ষার্থী রয়েছে।
‎
‎উক্ত নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান। আরও উপস্থিত ছিলেন এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল আওয়াল, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মাদ তোফাজ্জল হোসেন, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. কামরুল ইসলাম, ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ফাতেমা আক্তার, প্যারাসাইটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. বাবুল চন্দ্র রায়, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মকবুল হোসাইন, মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছা. সোনিয়া পারভীন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রফিকুল আলমসহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ৬৫তম ব্যাচের নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

‎অনুষ্ঠানে প্রত্যেক বিভাগের প্রধানগণ তাঁর বিভাগের অন্যান্য শিক্ষকদের পরিচয় করিয়ে দেন, এবং নিজ বিভাগের কোর্স কারিকুলাম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে নবীন শিক্ষার্থীদের ধারণা দেন।
‎
‎অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, তোমারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ এটা এখন তোমাদের ক্যাম্পাস, আমরা শুধু তার অংশ। এখন তোমাদের কঠোর পরিশ্রম করে নিজেদের গড়ে তুলতে হবে, তাহলেই তোমরা তোমাদের পরিবারকে গর্বিত করতে পারবে।
‎
‎

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা