খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির শের-ই-বাংলা হল ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
জাবির শের-ই-বাংলা হল ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক হল ছাত্রদলের উদ্যোগে ৫৫ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার ( ৬ জুলাই ) শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক হলের কমনরুমে রাত ৯ টায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন হল ছাত্রদলের সভাপতি সাঈফ বিন মাহবুব এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ সিয়াম।

এই সময় শের-ই-বাংলা হল ছাত্রদলের সভাপতি সাইফ বিন মাহবুব বলেন, “বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলনের সকল শহীদ, বিশেষ করে শহীদ ওয়াসিম, মুগ্ধ ও আবু সাইদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রিয় ৫৫তম আবর্তনের নবীন শিক্ষার্থীরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শের-ই-বাংলা হল শাখার পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ পরিশ্রম, মেধা ও প্রতিযোগিতার মাধ্যমে তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছ। আজ থেকে তোমরা শুধু এই বিশ্ববিদ্যালয়ের নয়, শের-ই-বাংলা হল পরিবারেরও একজন গর্বিত সদস্য। নতুন পরিবেশে শুরুতে কিছুটা অস্বস্তি বা অনিশ্চয়তা থাকতেই পারে। তবে তোমাদের আশ্বস্ত করতে চাই—এই হল তোমাদের নিরাপদ আবাস। আমরা চাই তোমরা নির্ভয়ে, সম্মানের সঙ্গে এবং সুন্দর পরিবেশে বিশ্ববিদ্যালয় জীবন অতিবাহিত করো।”

তিনি আরও বলেন, “আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, শের-ই-বাংলা হলে র‍্যাগিং, গেস্টরুম কালচার কিংবা জোরপূর্বক কোনো রাজনৈতিক কার্যক্রমের কোনো স্থান নেই। একজন শিক্ষার্থীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। যেকোনো সমস্যা, প্রয়োজন বা পরামর্শের জন্য বড় ভাই হিসেবে আমরা সবসময় তোমাদের পাশে থাকব।

বিশ্ববিদ্যালয় জীবন শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। পড়াশোনার পাশাপাশি বই পড়া, গবেষণা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে। মুক্তচিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার চর্চাই তোমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের বিশ্ববিদ্যালয় জীবন হোক জ্ঞান অর্জনের, সুন্দর স্মৃতি তৈরির এবং স্বপ্ন পূরণের এক অনন্য অধ্যায়। তোমাদের সকলের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

প্রধান অতিথির বক্তব্যে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ” দীর্ঘ সময় পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। তিনি প্রতিশোধের রাজনীতি নয়, সহনশীলতা ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ. কে. ফজলুল হক ও মাওলানা ভাসানীর জীবন ও আদর্শ অধ্যয়নের পরামর্শ দেন।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে রাজনৈতিক সচেতনতা, মানবিক মূল্যবোধ, ধর্মীয় নৈতিকতা ও দেশপ্রেম একজন শিক্ষার্থীকে দক্ষ নাগরিক, প্রশাসক ও নেতৃত্বে পরিণত হতে সহায়তা করে। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি সবাইকে শুভকামনা জানান এবং বক্তব্য শেষ করেন।”

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যে বলেন, “ক্যাম্পাসে যখন প্রথম আসি, তখন আমার মনে একই সঙ্গে আনন্দ কাজ করছিল, আবার কিছুটা ভয়ও ছিল। কারণ আমরা বিভিন্ন সময় হল, গেস্টরুম কিংবা র‍্যাগিংয়ের নানা কথা শুনতাম। এসব কারণে আমার এবং আমার পরিবারের মধ্যেও একটি ভয় কাজ করত। কিন্তু এখানে আসার পর দেখলাম, আমার ব্যক্তিগত বেড রয়েছে, ব্যক্তিগত টেবিল ও ডেস্ক রয়েছে।

আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কোনো ধরনের র‍্যাগিং সংস্কৃতি নেই। র‍্যাগিংয়ের বিরুদ্ধে যারা দায়িত্বশীল রয়েছেন, তারা কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। এজন্য আমি আবারও সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”

এ সময় সংগঠনের নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং উপহার হিসাবে কলম ও নোট বুক দেওয়া হয়, পাশাপাশি নবীন ছাত্রদের খাবারও পরিবেশন করা হয়। অনুষ্ঠানে হল ছাত্রদলের নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা