খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ লাখ টাকার বৃত্তি পেলো মেরিটাইম ইউনিভার্সিটির ২১২ শিক্ষার্থী

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
২৮ লাখ টাকার বৃত্তি পেলো মেরিটাইম ইউনিভার্সিটির ২১২ শিক্ষার্থী

মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের ২৮ লাখ টাকার বৃত্তি প্রদান প্রদান করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। উপাচার্য মেধাবৃত্তি বিএমইউ বৃত্তির আওতায় এই বৃদ্ধি প্রদান করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ডিনবৃন্দ নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরে শিক্ষার্থীদের বৃত্তির জন্য মোট ২৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আওতায় ১১৫ জন শিক্ষার্থীকে উপাচার্য মেধাবৃত্তি হিসেবে মোট ১৬ লাখ ৪১ হাজার টাকা, ৯৩ জন শিক্ষার্থীকে বিএমইউ বৃত্তি হিসেবে ১১ লাখ ১৬ হাজার টাকা এবং ৪ জন শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি হিসেবে ৪০ হাজার টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে ২১২ জন শিক্ষার্থীর মধ্যে মোট ২৭ লাখ ৯৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

মেরিটাইম ল এন্ড পলিসি বিভাগের শিক্ষার্থী মোঃ আফিফ আবরার তাসিন বৃত্তি পেয়ে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ, প্রথমত সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। আমার এই বৃত্তি প্রাপ্তির পেছনে পড়াশোনার একটি বিশেষ অভিজ্ঞতা ও কৌশল কাজ করেছে। আমি বিশ্বাস করি, কেবল মুখস্ত করে পড়লে কোন কিছুই শেখা যায় না। বরং প্রাকটিকাল লাইফে উদাহরণ দেখে শিখলে অনেক কিছুই খুব সহজে ও স্পষ্ট ভাবে বোঝা যায় এবং তা দীর্ঘ মেয়াদে মনেও থাকে। এই বাস্তবমুখী শিক্ষণ পদ্ধতিই আমাকে আজ এই বৃত্তির পেতে সহযোগিতা করেছে। অনেকেই মনে করেন টেবিলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেই বুঝি ভালো করা যায়, কিন্তু সারাদিনব্যাপী পড়ার টেবিলে বসে ঝিমালে কখনোই ভালো ফলাফল আশা করা যায় না। আমার অভিজ্ঞতায় দেখেছি, ভালো ফলাফলের জন্য এবং বৃত্তির মতো বড় অর্জন নিশ্চিত করতে রুটিন মাফিক খুব কৌশলের সাথে পড়াশোনা করতে হবে।”

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মেরিটাইম ল অ্যান্ড পলিসি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান প্রিন্স বলেন,”এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি আমাদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বড় স্বপ্ন দেখা এবং কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের পরিচয় দিতে হয়।”

পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিভাগের শিক্ষার্থী অন্বেষণা বণিক বলেন, “বৃত্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। বাংলাদেশ সরকার নিয়মিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ফান্ডিং এর মাধ্যমে গবেষণা ও শিক্ষার্থী ওয়েলফেয়ার এর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আশা করা যায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি তে ভবিষ্যতেও এ স্কলারশিপ প্রোগ্রাম চালু থাকবে। ”

সাধারণত প্রতি বছরই উপাচার্য বৃত্তি প্রদান করা হয়। প্রতিটি বিভাগের প্রতি সেমিস্টারের একজন শিক্ষার্থীর সর্বমোট ফলাফল যদি প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান এর মধ্যে থাকে এবং সর্বনিম্ন ৩.৭৫ জিপির মধ্যে থাকে, তবে তারা এ বৃত্তি পেয়ে থাকেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও আর্থিক সহায়তা প্রদান তাদের একাডেমিক উৎকর্ষ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, গবেষণার আগ্রহ এবং উচ্চশিক্ষার প্রতি উৎসাহ সৃষ্টি করবে, যা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা