বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে মিরাজ ও আশিক নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারচড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক বাহারচড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। অপর নিহত শিশু মিরাজ একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তারা ভেসে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তাদের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
এ ঘটনায় দুই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।








আপনার মতামত লিখুন