চবিতে আসছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা
চবিয়ানদের সঙ্গে দেখার অপেক্ষায় ফুটবল উন্মাদনা

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ছবি- সংগ্রহিত।
আগামী ১২ জুলাই (রবিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আসছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এদিন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আর্জেন্টিনা সমর্থক চবিয়ানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
জানা গেছে, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে উপভোগ করার পরিকল্পনা রয়েছে রাষ্ট্রদূতের। তবে এ আয়োজন আবহাওয়া অনুকূলে থাকলে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রদূতের এই সফরকে ঘিরে ইতোমধ্যে আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রিয় দলের খেলা একসঙ্গে উপভোগ করার পাশাপাশি আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগকে বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন তারা।
এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








আপনার মতামত লিখুন