খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষার বৃষ্টিতে রঙিন ক্যাম্পাস জীবন

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
বর্ষার বৃষ্টিতে রঙিন ক্যাম্পাস জীবন

বর্ষাকাল মানেই এক অন্যরকম আবেগ। এই ঋতু কারও কাছে স্মৃতির, কারও কাছে ভালোবাসার। আর ক্যাম্পাসে সেই সব অনুভূতির রঙ যেন আরও গাঢ় হয়ে ওঠে।

শিক্ষার্থীদের ব্যস্ত একাডেমিক জীবনের একঘেয়েমি কাটিয়ে বর্ষা এনে দেয় কিছুটা প্রশান্তি। ছুটির দিনে বৃষ্টির মধ্যে বন্ধুদের সাথে ফুটবল খেলা, সুপারির ডালে বসে গাড়ি বানিয়ে খেলা যেনো পুরনো শৈশব মনে করিয়ে দেয়। প্রকৃতির সান্নিধ্য মানুষের মানসিক চাপ কমাতে ইতিবাচক ভূমিকা রাখে। তাই অনেক শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবেই কিছুটা সময় বৃষ্টিতে ভিজে কাটান, ছবি তোলেন, বন্ধুদের সাথে ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করেন আবার বৃষ্টির দিনে কারো কারো খিচুরি ছাড়া জমেই না। শিক্ষার্থীদের নানা অনুভূতি প্রকাশ করতে ফিচারটি লিখেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী সাব্বির রহমান রাব্বীল।

বৃষ্টির আনন্দে লুকিয়ে থাকা অনুভূতি
মোঃ সামিউর রহমান
২০২৩-২৪ শিক্ষাবর্ষ
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, যবিপ্রবি

বৃষ্টি নামলেই আমি যেন ফিরে যায় আমার শৈশবে। দৌড়ে চলে যায় সেন্ট্রাল ফিল্ডে ফুটবল খেলতে। বৃষ্টিভেজা মাঠে বাচ্চাদের মতো স্লাইডিং, বন্ধুদের সঙ্গে হাসি-আড্ডা সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে ওঠে প্রাণবন্ত। বৃষ্টির দিনের এই অনুভূতি গুলোই অনেক দামি হয়ে থেকে যাবে স্মৃতির পাতায়।

বৃষ্টিভেজা ক্যাম্পাস, স্মৃতিভেজা মন
মোঃ তারেক জিয়া
২০২৪-২৫ শিক্ষাবর্ষ
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যবিপ্রবি

বিশ্ববিদ্যালয় জীবনে এসে বুঝেছি, কিছু অনুভূতি পরিকল্পনা করে আসে না। হঠাৎ একদিন বৃষ্টি নামলেই চেনা ক্যাম্পাস যেন নতুন রূপ ধারন করে। ক্লাস, ল্যাব আর অ্যাসাইনমেন্টের ব্যস্ততার মাঝেও বন্ধুদের সঙ্গে একই ছাতার নিচে হাঁটা, ঝুম বৃষ্টিতে ফুটবল খেলা, হলের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিবিলাশ দেখার মতো ছোট ছোট মুহূর্তই একসময় সবচেয়ে সুন্দর স্মৃতিতে পরিণত হয়। বিশ্ববিদ্যালয় জীবন খুব দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু বৃষ্টিভেজা ক্যাম্পাসের এই অনুভূতি আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো সময়গুলো স্মৃতির পাতায় আজীবন থেকে যাবে।

ঝুম বৃষ্টিতে ক্যাম্পাসের রঙিন দিন
আল-আমিন ইসলাম
২০২৪-২৫ শিক্ষাবর্ষ
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, যবিপ্রবি

আজ সকালের ঝুম বৃষ্টিতে পুরো ক্যাম্পাস যেন নতুন রূপে সেজে উঠেছিল। ভেজা সবুজ মাঠ, বৃষ্টিতে ভেজা রাস্তা আর বন্ধুদের সঙ্গে বৃষ্টিভেজা পথে হাঁটার মুহূর্তগুলো দিনটিকে বিশেষ করে তুলেছে। বড় ভাইদের সাথে আড্ডা দেওয়া, মাঠে ফুটবল নিয়ে দৌড়াতে দৌড়াতে হাপিয়ে যাওয়া,শেষে একসাথে বসে হাসি ঠাট্টাই মেতে উঠার সুযোগ হয় এই বৃষ্টির দিনে। এমন বৃষ্টিভেজা দিনগুলোই মনে করিয়ে দেয়, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পড়াশোনার নয়, বরং অসংখ্য সুন্দর স্মৃতি আর ঝুলি ভর্তি সুন্দর অনুভুতিরও।

বৃষ্টিভেজা ক্যাম্পাসে ফিরে পাওয়া শৈশব
মোঃ আবু জাইদ সারোয়ার
২০২৪-২৫ শিক্ষাবর্ষ
ফার্মেসী, যবিপ্রবি

স্রষ্টার এক অপরূপ সৃষ্টি বৃষ্টি। ক্যাম্পাস জীবনে এই প্রথম সুন্দর একটা মুহুর্তের সাক্ষী হলাম। বন্ধুদের সঙ্গে টানা দুই ঘণ্টা বৃষ্টিভেজা মাঠে ফুটবল খেলে কাদা মেখে প্রাণভরে উপভোগ করেছি প্রতিটি মুহূর্ত। শরীর ক্লান্ত হলেও মন ছিল ভরপুর আনন্দে। বিশ্ববিদ্যালয় জীবনের এমন বৃষ্টিভেজা দিনগুলোই একদিন হয়ে উঠবে সবচেয়ে প্রিয় স্মৃতি। সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টি, মানুষের কল্যান বয়ে আনুক।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত