খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুবিতে ‘স্পন্দন-২৪’ এর নেতৃত্বে রাদ ও আল মামুন

মো: তাওসিফ ইসলাম, খুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
খুবিতে ‘স্পন্দন-২৪’ এর নেতৃত্বে রাদ ও আল মামুন

ছবি- মো. রেজোয়ানুল হক রাদ ও আল মামুন।

“নতুন প্রজন্ম, নতুন প্রত্যয়” স্লোগানকে সামনে রেখে প্রগতিশীল ক্যাম্পাস সংস্কৃতি বিনির্মাণ, মেধা ও মননের মুক্ত বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) যাত্রা শুরু করেছে জুলাই স্পিরিট ধারণকারী অরাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘স্পন্দন ’২৪’। সংগঠনটির কার্যক্রমকে গতিশীল করতে আগামী ছয় মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 ঘোষিত কমিটিতে মো. রেজোয়ানুল হক রাদকে আহ্বায়ক এবং আল মামুনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সংগঠনটির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

কমিটির আহ্বায়ক মো. রেজোয়ানুল হক রাদ বলেন, “জুলাই আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ধারণ ও লালন করার লক্ষ্য থেকেই এ সংগঠনের যাত্রা। জুলাই আন্দোলন এর পরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা ‘প্রজন্ম ’২৪’ নামে একটি ক্লাবের অনুমোদনের জন্য ছাত্রবিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তরে আবেদন করেছিলেন। ক্লাব অনুমোদন পেলেও, পরবর্তীতে নানা কারণে ক্লাব এর কার্যক্রম এগোয়নি।

পরবর্তীতে আমরা কিছু শিক্ষার্থীরা পুনরায় ক্লাব এর কার্যক্রম শুরু করার উদ্যোগ নেই এবং সকল এর মতামত আর ভিত্তিতে ক্লাব এর নাম পরিবর্তন এর জন্য বিশ্ববিদ্যালয় এর ছাত্রবিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তরে আবেদন করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের উদ্যোগে প্রায় ১০০ জন সদস্যকে নিয়ে ‘স্পন্দন ’২৪’-এর প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, “সকল জাতীয় দিবস, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে আমাদের ক্লাব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ক্লাব এর কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া জুলাইকে কেন্দ্র করে গ্রাফিতি অঙ্কন, বৃক্ষরোপণ, ছবি প্রদর্শনী, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়টি প্রথম সাধারণ সভায় আলোচনা করার পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।”

তিনি আরও বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী, যিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করেন, আবেদন সাপেক্ষে এ সংগঠনের সদস্য হতে পারবেন। জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ ও এর মূল্যবোধ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। একই সঙ্গে শিক্ষার্থীদের জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ করার আহ্বান জানাই।”

নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মো. নূরুন্নবী, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, অধ্যাপক ড. মো. খসরুল আলম, অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, অধ্যাপক শরিফ মোহাম্মদ খান, অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, অধ্যাপক ড. মো. আশিক উর রহমান এবং অধ্যাপক ড. মো. সালাউদ্দিন।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. তামিম হাসান, জাহিদুল ইসলাম নাহিদ, রুহুল আমিন মুন্না, মো. মোস্তফা কামাল, মো. মারুফ মোল্লা, মো. আবু সাইদ, মো. রায়হান, নাজমুল হাসান, মো. তরিকুল ইসলাম, মো. শাহরিয়ার জিসান, মো. মাইনুল ইসলাম, মো. ওবায়দুল্লাহ, তরিকুল ইসলাম অর্ক এবং সাকিব শাহরিয়ার।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ওমর ফারুক, রাফিন মাহফুজ, তাসিবুর রহমান (তাসিফ), আব্দুর রহিম, জিদান আল রাকিব, নাহিদ হাসান, মীর্জা নাজমুস সাদাত, শাহরিয়ার পারভেজ, মো. হাদীউজ্জামান, আবু আহসান সাহিল, সাবরিনা ইসলাম, সাব্বির হোসেন, এম. এম. বায়জিদ হোসেন (বায়জিদ), মো. কাইয়ুম শরীফ, এস. এম. রেদওয়ানুর রহমান, মো. জাহিদুল ইসলাম রিফাত, মো. আবু বক্কর সিদ্দিক, হাসরাত জাহান, আজিজুর রহমান, মো. আবিদ হাসান এবং এস. এম. আরিয়ান।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ ইমন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. তৌফিক সরকার ভুবন, তানভীর হোসেন নাজিম, মো. জাহিদ হাসান শাওন, তাইয়্যেবা জামান নৈঋতা, ওমর শাহাদাৎ মেরাজ, তরিকুল ইসলাম, সীমান্ত বিশ্বাস, মো. ইমন হোসেন, আবিদ হোসেন, জহিরুল সরকার, নাহিদুর রহমান (শুভ), সোহান সাকিব, আব্দুর রহিম, সায়েদ মুহতাসিম কবির সাফাত, জি. এম. সাব্বির হোসেন, আশরাফুল আলম সালমান, আনজিলা ইসলাম আন, আরাফাত হোসেন হৃদয় এবং মো. ইনসাফী ওয়ারিশ রক্তিম।

এছাড়া কার্যকরী ও সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সূবর্ণা খাতুন, ফারিয়া সুলতানা, অরূণিমা সুপ্রিয়া, মেহেদী হাসান, শেখ মুহিব্বুল্লাহ আহমাদ, মো. আমিরুল এহসান, মো. ফিরোজ হাসান, মো. ওয়ালিদ হাবিব আরাফা, মো. মাইনুল শরীফ, মো. আবির হাসান (সাম্য), মো. লাবিব আবরার সিয়াম, হুমায়রা তানজুম, আসিফ হোসেন, ইশতিয়াক মালিক, ফাহিম আহমেদ, শেখ আকিব আহমেদ, এমএসটি রোজিনা খানম, আবু তাহের, প্রাঞ্জল ইফতেখার, তাহসিন সিদ্দিকী মিনহাজ, মীর মেশকাত রহমান, সিজদাতুল জান্নাত সিন্ধি, মাহফুজা আক্তার স্মৃতি, শেখ আজিম হোসেন প্রান্ত, আল মাহী, মো. নাইমুল ইসলাম, মো. রাইয়ান তাসকিম, মো. সাইদুল ইসলাম রিকন, জান্নাতুল ফেরদৌস, মো. আল ওয়াশিউর শাকির, তাসনিম হাসান সাদ, মো. নাইমুল ইসলাম কাব্য, সাদিয়া আজাদ তুলতুল, আনিশা ইবনাথ রাইসা, রাফিয়া রশিদ ঋতু এবং মো. মারুফ চৌকিদার।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা