খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’তে নতুন মুখ

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ
যবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’তে নতুন মুখ

ছবি- মুহিব আল রশিদ ও আশরাফুল হক।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন “জলতরঙ্গ”-এর ৫ম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিব আল রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল হক।

বুধবার (১৩ জুলাই) ক্লাবের উপদেষ্টা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সামির ইকবাল ফারাবি, সেঁজুতি সেন ও আব্দুর রহিম। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সরদার মারুফ, কাতিন ফুয়াদ, ফারজানা রহমান এবং তৌসিফ ইসলাম। কোষাধ্যক্ষ সাদ হুসাইন এবং সহ-কোষাধ্যক্ষ আতিক শাহরিয়ার তন্ময়।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সামিউল সিয়াম। সহ-সাংগঠনিক সম্পাদক অভিষেক রায়, আল-আমিন মহাসেন এবং সাদাক সালেকিন। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আরিফুল হাই এবং সহ-দপ্তর সম্পাদক সানজানা ইসলাম ও প্রণয় কান্তি বিশ্বাস। প্রচার ও প্রচারণা সম্পাদক রফিক ইসলাম, সহ-প্রচার ও প্রচারণা সম্পাদক মাহিদুল মাহির। চিত্রশিল্পী হয়েছেন সুদীপ্তা সরকার তৃষা, সহ-চিত্রশিল্পী কাজী তাবাসসুম ও আব্দুল্লাহ আল-মারুফ। সঙ্গীত বিষয়ক সম্পাদক অর্পিতা দাস, সহ-সঙ্গীত বিষয়ক সম্পাদক অনিন্দিতা মজুমদার, নৃত্য বিষয়ক সম্পাদক সমাপ্তি রায়, সহ-নৃত্য বিষয়ক সম্পাদক ঐশী ধর। নাট্যকলা ও সাহিত্য বিষয়ক সম্পাদক কুদরত এলাহি স্পন্দন, আবৃত্তি বিষয়ক সম্পাদক শাহাদাত ইসলাম। ইভেন্ট ম্যানেজার হিসেবে জারির আল-মারুফ এবং সহ-ইভেন্ট ম্যানেজার শরফুদ্দিম হাছান সাব্বির দায়িত্ব পালন করবেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাসিন আকতার অলিভ, সালমান আমিন, অমিত কর্মকার, পল্লব রায়, পিয়াল সাহা, সপ্নিল মাহমুদ, মুনতাসির আহমেদ জয়, অর্পিতা মজুমদার অর্পা, শ্রেয়া সরদার, ইসরাত আরা দ্বিতীয়া, প্রত্যাশা সাহা প্রমা, জাকিয়া সুলতানা, সামিয়া আলম, শান্তা ইসলাম এবং মাহির ইসলাম মেজবাউল আলম সজিদ। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন তাজবীর ইসলাম উচ্ছাস, ফারহানা ইয়াসমিন, রাকিব হাসান রাফি, সাকিবুর রহমান খান, আবিদ হাসান, আরনি আফরিন ইন্নি এবং শ্রেয়সী পূজা।

নবগঠিত কমিটির সভাপতি মুহিব আল রশিদ বলেন, “জলতরঙ্গ আমাদের কাছে শুধু একটি সাংস্কৃতিক ক্লাব নয়; এটি আমাদের স্বপ্ন, আমাদের আবেগ এবং আমাদের পরিচয়। এখানে আমরা শুধু গান, নাচ, আবৃত্তি বা অভিনয় শিখি না, আমরা শিখি একসঙ্গে চলতে, একে অপরকে সম্মান করতে এবং সংস্কৃতির মাধ্যমে মানুষকে ভালোবাসতে। জলতরঙ্গ আমাদের প্রতিটি সদস্যের পরিশ্রম, শিক্ষকদের দিকনির্দেশনা এবং সবার অকৃত্রিম ভালোবাসার ফল। জলতরঙ্গ এগিয়ে যাক, সংস্কৃতি বেঁচে থাকুক, আর আমাদের স্বপ্ন কখনো থেমে না যাক।

উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য ক্লাবটির দায়িত্ব পালন করবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা