খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীর পাশে দাঁড়াল নোবিপ্রবি সাদাদল

মীর মুনতাসির, নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীর পাশে দাঁড়াল নোবিপ্রবি সাদাদল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভর্তি হতে এসে আর্থিক সংকটের কারণে চূড়ান্ত ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন এক শিক্ষার্থী। প্রয়োজনীয় অর্থের অভাবে যখন তাঁর বিশ্ববিদ্যালয়ে ভর্তিই অনিশ্চিত হয়ে পড়ে, তখন মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থি শিক্ষকদের সংগঠন সাদাদল। তাদের সহযোগিতায় শেষ পর্যন্ত শিক্ষার্থীটি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষার্থীর আর্থিক অসচ্ছলতার বিষয়টি প্রথমে নজরে আসে নোবিপ্রবির বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ হৃদয়ের। বিষয়টি জানার পর তিনি দ্রুত নোবিপ্রবি সাদাদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মাসুদকে অবহিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ভর্তি-সংক্রান্ত নির্ধারিত অর্থ পরিশোধ করতে না পারায় শিক্ষার্থীটি চরম দুশ্চিন্তায় ছিলেন।

বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করে সাদা দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়্যুম মাসুদ বলেন, “টাকার অভাবে একজন মেধাবী শিক্ষার্থীর ভর্তি আটকে যেতে পারে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ থেকে একজন জানায় যে একজন শিক্ষার্থী অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। এটি শুধু সাদাদলের প্রতিনিধি হিসেবে নয়, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবেও আমাদের দায়িত্ব ছিল সেই শিক্ষার্থীকে সহযোগিতা করা, যাতে সে নির্বিঘ্নে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও আন্তরিক হওয়া প্রয়োজন। নোবিপ্রবি সাদাদল ভবিষ্যতেও এমন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মতে, উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে আর্থিক সংকট অনেক শিক্ষার্থীর জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। এমন সময়ে ব্যক্তি বা সংগঠনের মানবিক উদ্যোগ একজন শিক্ষার্থীর জীবন ও ভবিষ্যৎ বদলে দিতে পারে। নোবিপ্রবি সাদাদলের এ উদ্যোগও মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

শিক্ষার্থীদের একাংশের আশা, বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর সহায়তা তহবিল ও জরুরি সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলা হলে ভবিষ্যতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর ভর্তি বা শিক্ষাজীবন বাধাগ্রস্ত হবে না।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা