খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮০০ নবীন শিক্ষার্থীকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন

মনিরুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
৮০০  নবীন শিক্ষার্থীকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‎
‎রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীনদের উষ্ণ অভ্যর্থনা জানায়।
‎
‎ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নবীন শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা ও সোনালি আশ পাটের তৈরি ব্যাগ তুলে দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে নবীন শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
‎
‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান ও আরিফা সুলতানা।

‎আরও উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসনাত আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার।

‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

‎অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ।
‎
ওরিয়েন্টেশনে আহ্বায়ক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, এবং সকল নবীন শিক্ষার্থী।

‎পাবনা সদর (পাবনা-০৫) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, গঙ্গা ও ব্রহ্মপুত্র বিধৌত, পদ্মা ও যমুনা বিস্তৃত আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মানব জাতির ইতিহাস অনেক সময় পরিবর্তন হয়েছে  ইতিহাসকে প্রভাবিত করেছে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। বিভিন্ন বিপ্লবের মধ্য দিয়ে মানব জাতির ইতিহাস পরিবর্তন হয়েছে। বাংলাদেশেও একইভাবে এই বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন দেশ বির্ণিমাণে এগিয়ে চলছে। এই পরিবর্তন হোক শিক্ষার্থীদের মাধ্যমে এই আশা ব্যাক্ত করি।

‎নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড আবুল হাসনাত মোহা. শামীম বলেন,বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটি প্রতিটি শিক্ষার্থীর কাছেই একটি নতুন দিগন্তের উন্মোচন। আর এমন একটি দিনে তাদের প্রত্যেকের হাতে একটি ছোট্ট ইনডোর প্লান্ট তুলে দিচ্ছি। কারণ, এটি সুন্দর একটি বার্তা বহন করে। এই গাছটি প্রতিটি শিক্ষার্থীকে মনে করিয়ে দেবে যে, নিজের স্বপ্নের বীজ বপন করার পর তাকে প্রতিদিন অধ্যবসায়, চেষ্টা ও শৃঙ্খলার মাধ্যমে পরিচর্যা করতে হবে।

‎
‎তিনি আরও বলেন,চার দেয়ালের শ্রেণিকক্ষ আর বইয়ের পাতার বাইরেও আমাদের সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র হলো আমাদের পরিবেশ। পড়ার টেবিলে থাকা এই ছোট্ট সবুজ প্রাণটি শিক্ষার্থীদের প্রতিনিয়ত প্রকৃতির প্রতি সংবেদনশীল হতে শেখাবে। এটি শিক্ষার্থীদের মাঝে ধৈর্য ও দায়িত্ববোধ তৈরি করবে, যা তাদের ভবিষ্যতের কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।

‎অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নিতুন কুমার পোদ্দার এবং ইংরেজি বিভাগের প্রভাষক সাবিহা আফরিন বাধন।
‎

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা