খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন ইউআরপি বিভাগ, রানার্সআপ ইতিহাস বিভাগ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন ইউআরপি বিভাগ, রানার্সআপ ইতিহাস বিভাগ

‘রক্তে লেখা বিপ্লব, যুক্তিতে গড়া আগামী’ স্লোগানকে ধারণ করে ​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী ‘ডি এফ আই আর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর পর্দা নেমেছে। এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং রানার্সআপ হয়েছে ইতিহাস বিভাগ।   

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিতর্ক সংগঠন ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনস (ডিএফআইআর) এই প্রতিযোগিতার আয়োজন করেছে।  

রোববার (২৬ জুলাই) বিকাল সাড়ে চারটায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সজীব বালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী।

​চূড়ান্ত পর্বে বিজয়ী নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিতার্কিকরা হলেন মোয়াজ হাসান, মোহাম্মদ আফসানুর ইসলাম এবং শেখ রাহাত সিদ্দিকী। অন্যদিকে রানার্সআপ দল ইতিহাস বিভাগের হয়ে লড়েছেন আসিফ আল ইমরান, মাহদি আল হোসাইন এবং শাহেদ হাসান।

​এর আগে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রতিযোগিতার প্রথম দিনের বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের মোট ৬০ জন বিতার্কিক অংশ নেন। আয়োজনের উদ্বোধন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. খালিদ কুদ্দুস, অধ্যাপক ড. আলী আকবর এবং সহযোগী অধ্যাপক তাসমিয়া পারসুব। বাংলাদেশের সব বিপ্লবের প্রেরণায় উজ্জীবিত হয়ে বিতার্কিকরা যুক্তিতর্কে মেতে ওঠেন। দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, প্রথম দিন তিনটি রাউন্ড শেষে চারটি দল প্রি-সেমিফাইনালে এবং দুটি দল সরাসরি সেমিফাইনালে উত্তীর্ণ হয়। এছাড়া মোট ছয়জন স্পিকার ব্রেক করেন। এই আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমুল ওয়ারা তালহা এবং সহ-আহ্বায়ক ছিলেন আয়েশাতুন ফারিয়া।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী বলেন, ​“বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের বক্তব্য যৌক্তিকভাবে তুলে ধরা এবং অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার একটি ইতিবাচক মনোভাব তৈরি হয়। এই চর্চার মাধ্যমে কোনো বক্তব্য যেমন প্রতিষ্ঠিত করা যায়, তেমনি তা খণ্ডনও করা যায়। আমি প্রত্যাশা করি, আগামী দিনে এই বিতার্কিকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বৃহত্তর পরিসরে এবং জাতীয় পার্লামেন্টেও নিজেদের মেধার স্বাক্ষর রাখবে।”

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ড. সজীব বালা বলেন,  “এত অল্প সময়ে ১৮টি দলের অংশগ্রহণে এমন চমৎকার একটি আয়োজনের জন্য আয়োজকদের সাধুবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রথম অগ্রাধিকার লেখাপড়া হলেও, এর পাশাপাশি এ ধরনের গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। তবে সবকিছুর ঊর্ধ্বে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে, তারা যেন কোনোভাবেই মাদকের মতো ধ্বংসাত্মক কিছুর প্রতি আসক্ত না হয়।”

​আয়োজনের উদ্দেশ্য নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক নাজমুল ওয়ারা তালহা বলেন, “জুলাই মাস বিপ্লবের মাস। আমাদের বাংলায় যত বিপ্লব সংঘটিত হয়েছে, তারই প্রেরণায় আমাদের এই আয়োজন। যুক্তির মধ্য দিয়ে বেঁচে থাকুক আমাদের বিপ্লব। মুক্তবুদ্ধির বিপ্লব ঘটাতেই আমাদের এই উদ্যোগ।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা