খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ ইনট্রা-ইউনিভার্সিটি রেটেড দাবা প্রতিযোগিতা ৩১ জুলাই

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ ইনট্রা-ইউনিভার্সিটি রেটেড দাবা প্রতিযোগিতা ৩১ জুলাই

ছবি- সংগ্রহিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চেজ ক্লাব (JUCHC) এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “৬ষ্ঠ ইনট্রা-ইউনিভার্সিটি রেটেড দাবা টুর্নামেন্ট-২০২৬”। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দাবা চর্চা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।

আগামী ৩১ জুলাই (শুক্রবার) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এই টুর্নামেন্ট শুরু হবে। প্রতিযোগিতাটি Rapid (10+5) ফরম্যাটে ৭ রাউন্ড সুইস পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ২৮ জুলাই। অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ই সবগুলো রাউন্ডে খেলার সুযোগ পাবেন এবং সাথে থাকছে অংশগ্রহণ সনদ।

এবারের টুর্নামেন্টে মোট প্রায় ২৫,০০০ টাকার প্রাইজপুল রাখা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন পাবেন ৫,০০০ টাকা ও ট্রফি, রানার-আপ ৪,০০০ টাকা ও ট্রফি। এছাড়া তৃতীয় থেকে পঞ্চম স্থান পর্যন্ত বিজয়ীদের জন্য রয়েছে নগদ অর্থ ও ক্রেস্ট। বিশেষ ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়, সেরা নারী খেলোয়াড় এবং সেরা অ্যালামনাই খেলোয়াড়দের জন্যও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হলো—এখানে অংশগ্রহণের মাধ্যমে খেলোয়াড়রা অফিসিয়াল FIDE রেটিং অর্জনের সুযোগ পাবেন।

চেজ ক্লাবের সভাপতি মমিনুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সকল দাবাড়ুদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।দাবা প্রেমীদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে দেখছি, যেখানে কৌশল, দক্ষতা ও প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হবে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা