খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

“বিএনপি জাতীয় মুনাফেক এবং বেইমানের দল” –রাবি শিবির সেক্রেটারি

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
“বিএনপি জাতীয় মুনাফেক এবং বেইমানের দল” –রাবি শিবির সেক্রেটারি

রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেছেন, সরকার গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিএনপি জাতির সাথে বেইমানি করেছে। এই বিএনপি জাতীয় মুনাফেক ও বেইমানের দল। জনগণের রায়কে তারা মেনে নেয়নি।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শেষে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলে, ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে একই সঙ্গে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি হলো জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের প্রত্যাশা নিয়ে, জনগণের ওপর গণভোট; আরেকটি হলো জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি সরকার সরকার গঠন করার পরে ৭০ শতাংশ মানুষের গণভোটের গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা জানাতে চাই, আপনারা ৪৯ শতাংশ ভোট নিয়ে সরকারের শপথ নিয়েছেন। কিন্তু বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ যেদিকে রায় দিয়েছে, সেখানে আপনারা সেই অনুযায়ী শপথ না নিয়ে জাতির সঙ্গে জাতীয় মুনাফিকি ও বেইমানি করেছেন।”

তিনি আরও বলেন, “১৯৯৫ সালে যখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন রাস্তায় নেমে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আবেদন করেছিল, যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মিছিল করেছিল, তখন আপনাদের মন্ত্রীরা বলেছিল, ‘বাংলাদেশে শুধুমাত্র শিশু এবং পাগলেরাই নিরপেক্ষ থাকে।’ জনগণের তোপের মুখে পড়ে মাত্র ১২ দিনের মধ্যে আপনারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি, তারা দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে আবার দেশের বিরুদ্ধে লেগেছে। আপনারা আমাদের কথা পরে মেনে নিয়ে আবার সেই ব্যবস্থা চুপিসারে সরিয়ে দিয়েছেন। আমরা সেজন্য বলতে পারি, এই বিএনপি হলো জাতীয় মুনাফিক ও বেইমানের দল।”

এ সময় তিনি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা যদি জনগণের এই গণরায় না মেনে নেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের আপামর জনতাকে সঙ্গে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। যদি প্রয়োজন হয়, আমরা আবার শহীদ হতে প্রস্তুত আছি। যদি প্রয়োজন হয়, ছাত্রজনতাকে এই রাজপথে নিয়ে আপনাদের বিচার নিশ্চিত করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি বিজয়-২৪ হল, বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম ও বিভিন্ন আবাসিক হল, ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় তারা “জুলাই সনদ মেনে নে, নইলে গদি ছাইড়া দে”, “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ধর”, “আলী-রায়হান-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ”, “চান্দা লাগলে চান্দা নে, জুলাই সনদ মাইনা নে”, “গণভোটের গণরায়, মানতে হবে মেনে নাও”, “লীগ ধর জেলে ভর” “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?” -এমনসব স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে শাখা ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক মেহেদী সজীবের সঞ্চালনায় সংগঠনটির অফিস সম্পাদক শামীম পাটোয়ারী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করেছিল। বেষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষেই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চেয়েছিলাম। মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চেয়েছে। কিন্তু বিএনপি সরকারের মুনাফেকি চরিত্র দেখা যাচ্ছে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মানতেন তাহলে তিনি এখন শিলংয়ে থাকতেন আর তারেক রহমান লন্ডনে থাকতেন। বিএনপিকে জুলাই সনদের দাবি মেনে নিতেই হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা