খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় বিএনপি কর্মী সামছু মিয়ার পাশে তাজ উদ্দিন তাজু

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
অসহায় বিএনপি কর্মী সামছু মিয়ার পাশে তাজ উদ্দিন তাজু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত মোহাজিরাবাদ এলাকায় অসহায়ভাবে জীবনযাপন করছেন বিএনপির তৃণমূলের নিবেদিতপ্রাণ কর্মী মো. সামছু মিয়া। দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত থাকা এই কর্মী বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন সামছু মিয়া। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।

২০১৮ সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত শ্রীমঙ্গল উপজেলা বিএনপির কমিটিতেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. সামছু মিয়া। তবে গত প্রায় চার বছর ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

সামছু মিয়া জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও এখন পর্যন্ত সরকারি কোনো ধরনের সহায়তা বা সহযোগিতা তিনি পাননি। অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে স্ত্রী-সন্তান নিয়ে তার জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

এদিকে দলের তৃণমূলের একজন নিবেদিত কর্মীর এমন অসহায়ত্বের খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু।

শনিবার (৮ আগস্ট) বিকেলে তাজ উদ্দিন তাজু সামছু মিয়ার বাড়িতে গিয়ে তার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন। দীর্ঘদিন পর দলের একজন নেতাকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সামছু মিয়া। এ সময় তার দুরবস্থার কথা শুনে তাজ উদ্দিন তাজু ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন।

তাজ উদ্দিন তাজু বলেন, “দলের দুঃসময়ে যারা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামছু ভাইয়ের মতো একজন নিবেদিত কর্মী যেন অসহায় অবস্থায় পড়ে না থাকেন, সেজন্য দলীয় নেতাকর্মীসহ সামর্থ্যবান সবাইকে তার পাশে দাঁড়াতে হবে।”
তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি সামছু মিয়ার মতো ত্যাগী ও অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা