খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবিতে উন্নত মমশির এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরন কর্মসূচি

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
যবিপ্রবিতে উন্নত মমশির এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরন কর্মসূচি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) `উন্নত মমশির ক্লাবের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান কুইজ, পরিবেশ সংরক্ষণ সেমিনার ও বৃক্ষ বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । শিক্ষার্থীদের মাঝে জুলাই গণ-অভ্যুত্থান ও আত্মত্যাগের ইতিহাসকে ছড়িয়ে দেওয়া এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন করে ক্লাবটি।

আজ সোমবার (১০ আগস্ট) যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা ও কর্মসূচি। এ,বি এবং সি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর দেড় শতাধিক শিক্ষার্থী। এ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনী, বি ক্যাটাগরিতে নবম ও দশম শ্রেণী এবং সি ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেয়।

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, অভ্যুত্থান পরবর্তী সময়ের বিষয়াবলীর ওপর অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রতিটি ক্যাটাগরি থেকে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক এবং নানান ফলজ বৃক্ষের চারা। এছাড়াও ৪র্থ থেকে ১৫ তম স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয় ফলজ বৃক্ষের চারা।

এ বিষয়ে উন্নত মমশির, যবিপ্রবি ক্লাব এর সভাপতি আল শাহরিয়া রাফিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা এই আয়োজন করেছি। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জুলাইয়ের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালানো হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও বৃক্ষের চারা। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ ভবিষ্যৎ গড়ার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সেমিনার ও বৃক্ষ বিতরণ কর্মসূচি।

শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা, যাতে আজকের এই ছোট্ট উদ্যোগ আগামী দিনের সবুজ পৃথিবীর ভিত্তি হয়ে ওঠে।

তিনি আরোও বলেন, অনুষ্ঠানে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষকের উপস্থিতি ও অনুপ্রেরণামূলক সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। জুলাইয়ের চেতনা বুকে ধারণ করে, সবুজ আগামীর পথে এগিয়ে চলুক নতুন প্রজন্ম।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা