খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি

আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা উন্নয়ন, এআই এর সঠিক ব্যবহার ও গবেষণা ভিত্তিক বাস্তব কর্মকান্ডে অংশহগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক ও দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

যবিপ্রবির সাথে আন্তর্জাতিক মানের কারিগরি ও পেশাদার প্রশিক্ষণ ইনস্টিটিউট ‘প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (PSDRI), দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (JCF), এবং যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেন্ড এ লিটলহোপ, ইউকে (Send A Little Hope, UK)-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন, পিএসডিআরআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং সেন্ড এ লিটল হোপ, ইউকে এর প্রধান নির্বাহী কর্মকর্তা।

সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও উন্নত হবে বলে উল্লেখকরে যবিপ্রবি উপাচার্য বলেন, এই সমঝোতার ফলে তাত্ত্বিকশিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যবর্তী দূরত্ব দূর হবে যা শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্ভাবনার দ্বার খুলে দেবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি কর্মসংস্থানের সুযোগ পাবে যা তাদের আধুনিক ও দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারবে। এআই কি, এআই সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কিভাবে ব্যবহার করা যায়, বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণ, টেকসই পুনর্বাসন ও তৃণমূলমাঠপর্যায়ে কাজ করার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, বেকার যুবসমাজকে আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতায় রূপান্তর এবং তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেওয়াই হবে শিক্ষার্থীদের মূল লক্ষ্য।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা চুক্তিরমাধ্যমে যবিপ্রবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ পাবে যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে আধুনিক ও দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারবে। বর্তমান বিশ্ব ক্রমান্বয়ে এআই নির্ভর হয়ে পড়ছে। এইএআই কি, কিভাবে এআই বর্তমান বিশ্বকে বদলে দিচ্ছে, কিভাবে ব্যবহারের ফলে বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা এআই দিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে সে বিষয়ে সম্মুখ ধারণা লাভ করতে পারবে। এই চুক্তির ফলে এআই ব্যবহার করে যশোর বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নয়ন মূলক পরিবর্তনে সরাসরি অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহম্মদ ফারুক হাসান, বিশ্ববিদ্যালয়ের ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ মাহফুজুর রহমান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ জামান চৌধুরী, পরিচালক (বিজনেসডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং) অমিতাভ চক্রবর্তী, জাগরণীচক্র ফাউন্ডেশনের প্রোগ্রামস্ পরিচালক কাজী মাজেদ নওয়াজ, এবং সেন্ড এ লিটল হোপ, ইউকে এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, এআই নেভিগেটর কোর্সের কোর্স করডিনেটর নুফায়েত জাহান ও মেহনুশ মাহবুবসহ আগত অতিথিগণ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা