খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রঁদেভূ শিল্পীগোষ্ঠীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

চবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
রঁদেভূ শিল্পীগোষ্ঠীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড়ি শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন রঁদেভূ শিল্পীগোষ্ঠীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ঐতিহ্যের আলোয় এক দশক; শেকড়ের টানে, সংস্কৃতির জয়গানে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রঁদেভূ শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুম ঈসটেটিকস কাউন্সিলের (জাক) সভাপতি শিশির চাকমা, চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়নের সভাপতি মংক্য শোয়েনু নেভী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ী এলামনাই এসোশিয়েশনের সভাপতি গৈরিকা চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঁদেভূ শিল্পীগোষ্ঠীর সভাপতি জাল্লাং এনরিকো কুবি। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রেয়া তালুকদার। স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ক্যাপরিও চাকমা। শুভেচ্ছা বক্তব্য দেন পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রিবেক চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, রঁদেভূ শিল্পীগোষ্ঠী শিল্পসত্তা নিয়ে পাহাড়ি জীবন ও সংস্কৃতিকে তুলে ধরার মধ্য দিয়ে ক্যাম্পাসের বৈচিত্র্যকে সমৃদ্ধ করে যাচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে রঁদেভূকে পিছিয়ে পড়া পাহাড়িদের মধ্যেও অধিকতর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। পাহাড়িদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ, তাদের এ ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা থাকতে হবে।

উদ্বোধকের বক্তব্যে অধ্যাপক ড. কাঞ্চন চাকমা বলেন, রঁদেভূ শিল্পীগোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে এবং পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে পাহাড়ি জীবন ও সংস্কৃতির পরিচয় করিয়ে দিচ্ছে। রঁদেভূর এক দশকের পথচলা পাহাড়ি জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আগামী দিনগুলোতে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

জুম ঈসটেটিকস কাউন্সিলের সভাপতি শিশির চাকমা বলেন, পাহাড়ি সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রঁদেভূ যে অবদান রেখে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান ও বর্তমান বাংলাদেশের সময়কাল পর্যন্ত যুগ যুগ ধরে শোষিত হয়ে আসা পাহাড়ি জনগণের অধিকারহীনতা এবং সংস্কৃতিগত আগ্রাসন জাতিগুলোকে অস্তিত্বের হুমকির মুখে ফেলেছে। এ বাস্তবতায় এসব জনগোষ্ঠীর কণ্ঠকে মূলধারায় নিয়ে আসতে রঁদেভূকে আরও বেশি কাজ করতে হবে।

চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়নের সভাপতি মংক্য শোয়েনু নেভী বলেন, তাঁর সামাজিক জীবনের প্রারম্ভ রঁদেভূর মতো প্ল্যাটফর্ম থেকে বিকশিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ি শিক্ষার্থীদের সৃজনশীলতার উর্বর ক্ষেত্র, যা ধীরে ধীরে সাংগঠনিক রূপ ধারণ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন শিল্প-সংস্কৃতির প্রকাশের ক্ষেত্রকে বিকাশের পথে এগিয়ে নিতে তাড়িত করেছে। রঁদেভূ শুধু পার্বত্য এলাকায় নয়, গোটা দেশ ও আন্তর্জাতিক পরিসরেও কার্যক্রম বিকশিত করবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ী এলামনাই এ্যাসোসিয়েশন সভাপতি গৈরিকা চাকমা বলেন, সাহিত্য-শিল্পভাবনায় পাহাড়ি শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত আশার বিষয়। এভাবেই বর্তমান প্রজন্মকে পাহাড়ি জাতিগুলোকে এগিয়ে নিতে কাজ করতে হবে।

পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রিবেক চাকমা বলেন, পাহাড়ি সমাজে ইতিবাচক পরিবর্তন সাধনে রঁদেভূর মতো সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা অপরিসীম। রঁদেভূকে তার কার্যক্রমের মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারা ও প্রান্তিক কণ্ঠস্বরকে রাষ্ট্রীয় মূলধারায় তুলে আনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যুগে যুগে নিপীড়িত মানুষের অধিকার আদায়ে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রঁদেভূ শিল্পীগোষ্ঠী ও এর কর্মীদেরও সেই ভূমিকা পালন করে যেতে হবে। তাই রঁদেভূকে প্রথাগত কাঠামোর একটি সংগঠনের চেয়েও একটি সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হতে হবে।

অনুষ্ঠানে ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জুম ঈসটেটিকস কাউন্সিলের সভাপতি শিশির চাকমাকে রঁদেভূ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে রঁদেভূ শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পাহাড় ও সমতলের বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি জাল্লাং এনরিকো কুবির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা