খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে ফুরকান-রাফি

চবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
চবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে ফুরকান-রাফি

ছবি- মো. ফুরকান উদ্দিন ও আবু তালহা রাফি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের (সিইউডিসি) ২০২৬–২৭ সেশনের প্রেসিডেন্সিয়াল ফোরাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী নবনির্বাচিত প্রেসিডেন্সিয়াল ফোরামের সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. ফুরকান উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু তালহা রাফি। সহ-সভাপতি হয়েছেন জান্নাত জেনিফার ও সাজ্জাদ বিন আহসান।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. ফুরকান উদ্দিন বলেন, ‘সিইউডিসির প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় ক্লাবের সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁদের সহযোগিতায় ক্লাবের পথচলা সহজ হয়েছে। আশা করি, আগামী দিনের পথচলাতেও তাঁদের পাশে পাব।’

বিদায়ী বক্তব্যে সিইউডিসির সাবেক সভাপতি ও ক্লাবের আহ্বায়ক নোমান ইবনে মোসলেহ উদ্দীন বলেন, ‘২০২৫ সালের মার্চে প্রতিষ্ঠিত এই ক্লাবের পথচলায় আমি কিছু মানুষের নিঃস্বার্থ সহযোগিতা পেয়েছি। তাঁরা মেধা ও মনন দিয়ে পরিপূর্ণভাবে সহযোগিতা করেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘সিইউডিসির মাধ্যমে ক্যাম্পাসে শ্রেণি, বর্ণ, ধর্ম কিংবা আদর্শের ভিন্নতা ভুলে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয়ই প্রধান হয়ে উঠবে—এমন একটি পরিবেশ তৈরি করতে চাই।’

বিদায়ী বক্তব্যের শেষ পর্যায়ে নব-নির্বাচিত নেতৃত্ব ও ক্লাবের সদস্যদের উদ্দেশে নোমান ইবনে মোসলেহ উদ্দীন বলেন, ‘আগামী দিনের ক্লাবের পথচলায় হয়তো সরাসরি তোমাদের সঙ্গে আগের মতো কথা বলা হবে না। আশা করি, তোমরাও সিইউডিসিকে নিজেদের মতো করে ধারণ করবে এবং ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

নতুন নেতৃত্বের মাধ্যমে সিইউডিসি বিতর্কচর্চার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, মুক্তচিন্তা ও পারস্পরিক সম্প্রীতি বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা