খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুবিসাস’র বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’র মোড়ক উন্মোচন

মো. তাওসিফ ইসলাম, খুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
খুবিসাস’র বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’র মোড়ক উন্মোচন

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)’র বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অর্জন, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে পাঠকরা জানতে পারেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতি খুলনাবাসীর প্রত্যাশা ও চাহিদার বিষয়গুলোও গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ সংগঠনের অনেক সদস্য বর্তমানে দেশের বিভিন্ন খ্যাতনামা গণমাধ্যমে কাজ করছেন, আবার অনেকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এটি খুবিসাসের সদস্যদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের প্রতিফলন। ভবিষ্যতেও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার মাধ্যমে খুবিসাস বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র উঠে আসে। তিনি ‘অনুসন্ধিৎসা’র প্রচ্ছদ, ডিজাইন ও লেখার মানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সবাইকে খুশি করা ভালো সাংবাদিকের কাজ নয়; বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই প্রত্যেক সাংবাদিকের দায়িত্ব। চব্বিশের পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। পেশাগত সাংবাদিকদের পাশাপাশি নাগরিক সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি ‘অনুসন্ধিৎসা’ প্রকাশের প্রশংসা করে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, খুবিসাসের উপদেষ্টা পরিষদের সদস্য ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ মাহদী-আল-মুহতাসিম নিবিড় এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুবিসাসের সদ্য সাবেক সভাপতি আলকামা রমিন। এছাড়া বক্তব্য রাখেন ম্যাগাজিনটির ডিজাইনার মাহফুজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি মুত্তাকিম মোল্লা ও জারিন প্রভা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুবিসাসের নবনির্বাচিত কমিটির সভাপতি ইব্রাহিম খলিল। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা