খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে জাবি অধ্যাপক ড. লুৎফুল এলাহীর গবেষণা প্রকাশ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে জাবি অধ্যাপক ড. লুৎফুল এলাহীর গবেষণা প্রকাশ

দিনাজপুর জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. লুৎফুল এলাহী। গবেষণাটির বিভিন্ন দিক তুলে ধরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ আর মল্লিক লেকচারার হলে আয়োজিত এক সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

‘দিনাজপুর জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক এ গবেষণা প্রকল্পটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও অর্থায়নে পরিচালিত হয়েছে। গবেষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ড. লুৎফুল এলাহী বলেন, দিনাজপুর অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক অবস্থান অনুসন্ধান করাই ছিল গবেষণাটির মূল লক্ষ্য।

তিনি বলেন, “সাঁওতাল, ওরাঁও, পাহান, তুরি, মুন্ডা, রাজবংশীসহ প্রায় ২১ থেকে ২২টি জনগোষ্ঠীর ইতিহাস, বাংলাদেশে তাদের আগমনের ধারাবাহিকতা এবং ব্রিটিশ আমল থেকে এ অঞ্চলে তাদের বসবাসের বিভিন্ন দিক এ গবেষণায় তুলে ধরার চেষ্টা করেছি।”

বর্তমান বাংলাদেশ রাষ্ট্রে এসব জনগোষ্ঠীর পরিচয় ও অবস্থানের বিষয়টিও গবেষণায় গুরুত্ব পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, “তারা আমাদের দেশের নাগরিক এবং আমাদের জাতীয় পরিচয় ‘বাংলাদেশি’। আমরা যেমন বাংলাদেশি, বাংলার মুসলমানরা যেমন বাংলাদেশি, অন্যান্য ধর্ম ও বর্ণের মানুষ যেমন বাংলাদেশি—তেমনি এই ক্ষুদ্র জাতিসত্তার মানুষরাও বাংলাদেশি।”

‘আদিবাসী’ পরিচয় নিয়ে বিভিন্ন বিতর্ক ও ভিন্নমত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিচয়গত বিতর্কের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এসব জনগোষ্ঠীর সমান নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়টিই গবেষণায় গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকারের রাষ্ট্র। তাই এসব ক্ষুদ্র জাতিসত্তার আর্থসামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার বৈষম্যহীনভাবে নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম কর্তব্য।”

গবেষণায় এসব জনগোষ্ঠীর পশ্চাৎপদতার কারণ অনুসন্ধান, তাদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান ড. লুৎফুল এলাহী।

তার ভাষ্য, পৃথক বা বিচ্ছিন্ন করে দেখার পরিবর্তে তাদের স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের অধিকার নিশ্চিত করে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সমান মর্যাদা, অধিকার ও সুযোগ প্রতিষ্ঠাই এ গবেষণার অন্যতম লক্ষ্য।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাবির কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, “আজ দিনাজপুর জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে অধ্যাপক ড. লুৎফুল এলাহী একটি বিস্তারিত উপস্থাপনা দিয়েছেন।

গবেষণাটিতে এসব জনগোষ্ঠীর জীবন, ইতিহাস, অর্থনীতি, সমাজ ও ধর্মসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।”
তিনি বলেন, গবেষণায় ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর আর্থসামাজিক অবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তাদের উন্নয়নে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে গবেষক বেশ কিছু প্রস্তাবনাও উপস্থাপন করেছেন। আশা প্রকাশ করে বলেন, গবেষণায় উত্থাপিত প্রস্তাবনাগুলোর প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকার গুরুত্ব দেবে।

এছাড়া সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম জসিম উদ্দীন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপংকর বিশ্বাসসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা