খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবির রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির অভিষেক : সভাপতি দিদার, সাধারণ সম্পাদক হামিদ

চবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
চবির রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির অভিষেক : সভাপতি দিদার, সাধারণ সম্পাদক হামিদ

ছবি- দিদারুল ইসলাম মহসিন ও মোহাম্মদ হামিদুর রহমান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষণা ও উচ্চশিক্ষাবিষয়ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) পঞ্চম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণার সংস্কৃতি গড়ে তোলা এবং উচ্চশিক্ষাবিষয়ক তথ্য প্রদান ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে গত আট বছর ধরে কাজ করছে সিইউআরএইচএস।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউআরএইচএসের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড. অলক পাল, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. ফারাহ জাহান, মেরিন সায়েন্স ইন্সটিটিউটের অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী এবং সংগঠনটির মডারেটর ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষক নুসরাত আফরিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শেখ মোহাম্মদ সায়েম, সিইউআরএইচএসের সভাপতি সানজিদা হক প্রিমা ও সাধারণ সম্পাদক অমিত চৌধুরী।

এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ রিসার্চ ক্লাব, চুয়েট বায়োমেডিকেল সোসাইটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সায়েন্স ক্লাব, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইউএসটিসি ফার্মা ক্লাব, দৃষ্টি চট্টগ্রাম, প্রথম আলো বন্ধুসভা এবং নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট বাংলাদেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে শুভেচ্ছা ও বক্তব্য দেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দিদারুল ইসলাম মহসিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হামিদুর রহমান। কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ঝুরঝুরি চাকমা, মেহেদী হাসান ও সাদিয়া রহমান ফাইজা। যুগ্ম সম্পাদক হয়েছেন অন্তরা রাইসা ও সাইফুল ইসলাম সিয়াম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সামির ইসলাম।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নবনিযুক্ত সভাপতি দিদারুল ইসলাম মহসিন সংগঠনের আগামী দিনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি গবেষণা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চশিক্ষা নিয়ে কাজ করছে সিইউআরএইচএস। সংগঠনটির দাবি অনুযায়ী, এ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০০-এর বেশি শিক্ষার্থীকে দেশের বাইরে উচ্চশিক্ষায় আবেদন করতে সহায়তা করেছে তারা। পাশাপাশি প্রায় ২ হাজার শিক্ষার্থীকে গবেষণার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নিয়মিতভাবে সেমিনার, কর্মশালা, গবেষণা মেলা, উচ্চশিক্ষাবিষয়ক প্রশিক্ষণ, ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বিভিন্ন তথ্যভিত্তিক সেশনের আয়োজন করে আসছে সংগঠনটি।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত