খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন বেরোবির পবিত্র বর্মন

মো. আল নাহিয়ান চৌধুরী, বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন বেরোবির পবিত্র বর্মন

জাপান সরকারের মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপ অর্জন করে দেশটির রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী পবিত্র বর্মন। তিনি বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলায়।

পবিত্র বর্মন জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (MEXT) অধীন মনবুকাগাকুশো বা মেক্সট স্কলারশিপে নির্বাচিত হয়েছেন। এ স্কলারশিপের আওতায় তিনি জাপানের রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবেন।

পবিত্র বর্মন অ্যাডভান্সড ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সিস্টেমস বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছেন।

প্রাপ্ত স্কলারশিপ সনদ অনুযায়ী, তিনি সেপ্টেম্বর ২০২৬ থেকে রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ে মেক্সট স্কলার হিসেবে ভর্তি হবেন। স্কলারশিপের আওতায় তাঁর টিউশন ও ভর্তি ফি মওকুফের পাশাপাশি ভ্রমণ ব্যয় এবং থাকা-খাওয়ার জন্য মাসিক ভাতা দেওয়া হবে। এছাড়া নির্ধারিত নিয়ম অনুযায়ী চিকিৎসা ব্যয়ের সুবিধাও পাবেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে থাকতেই গবেষণার সঙ্গে যুক্ত হন পবিত্র বর্মন এরপর ধীরে ধীরে গবেষণার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। কোনো একটি সমস্যা নিয়ে কাজ করা, নিজে সমাধান খুঁজে বের করা এবং নতুন কিছু জানার চেষ্টা থেকেই গবেষণার প্রতি ভালো লাগা তৈরি হয় তাঁর।

নিজের অনুভূতি জানিয়ে পবিত্র বর্মন বলেন, জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (MEXT) স্কলারশিপ পাওয়া আমার জন্য অনেক বড় আশীর্বাদ ও সৌভাগ্যের বিষয়।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই গবেষণার প্রতি এক ধরনের ভালো লাগা তৈরি হয়। কোনো একটা সমস্যা নিয়ে পড়ে থাকা, নিজে নিজে সমাধান খুঁজে বের করা এবং নতুন কিছু জানার চেষ্টা, এসবের মধ্যেই এক ধরনের আনন্দ খুঁজে পেতাম। এজন্য ছুটি, অফডে সব মিলিয়ে দিন-রাত নিজের ভালো লাগা থেকেই ল্যাবে কাজগুলো করেছিলাম।

গবেষণার এ যাত্রায় তাঁর থিসিস সুপারভাইজার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পবিত্র বর্মন বলেন, আমার গবেষণার শুরুটা ফেরদৌস রহমান স্যারের হাত ধরে। উনি যখন যা প্রয়োজন আমাকে সেভাবে কানেক্টেড করে দিয়েছেন এবং আন্তরিকভাবে দিকনির্দেশনা দিয়েছিলেন। সবসময় উৎসাহ দিয়েছেন গবেষণার কাজ চালিয়ে যাওয়ার। উনার প্রতি আমি কৃতজ্ঞ।

জাপানে যাওয়ার লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আমার ইচ্ছা ছিল এক্সপেরিমেন্টাল রিসার্চ ভালোভাবে শেখার। জাপানে আমি হয়তো সেই সুযোগ পাবো। জাপান সরকারের একজন মেক্সট স্কলার হিসেবে সামনের সেপ্টেম্বর ইনটেক থেকে আমার উচ্চশিক্ষার জার্নি শুরু হবে।

তিনি আরও বলেন, এই অর্জনের জন্য আমার পরিবার, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে আমি অনেক ভালো শিক্ষকদের সান্নিধ্য পেয়েছি। তাদের কাছে মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

পবিত্র বর্মনের গবেষণা তত্ত্বাবধায়ক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষক তৈরির জন্য আমরা বদ্ধপরিকর। এই স্কলারশিপের মাধ্যমে আমরা তার শুরু করেছি। আমাদের শিক্ষার্থীর এই অর্জনে আমরা খুবই আনন্দিত। এটা শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, দেশের জন্যও একটি গর্বের ব্যাপার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গবেষণায় আরও অনেক দূর এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায়ও স্থান পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র বর্মনের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনাকেও সামনে এনেছে। জাপান সরকারের মেক্সট স্কলারশিপ নিয়ে তাঁর নতুন এ যাত্রা বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার কারণ হয়ে উঠেছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা