খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে যবিপ্রবি অণুজীববিজ্ঞান বিভাগের মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে যবিপ্রবি অণুজীববিজ্ঞান বিভাগের মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন

আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগ মাসব্যাপী বিভিন্ন ব্যতিক্রমী কার্যক্রমের আয়োজন করেছে।

 মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এন্টিবায়োটিক রেজিস্টেন্স’ সচেতনতা ক্যাম্পেইনের প্রচার কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এই ধারাবাহিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কার্যক্রমের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের হাতে সচেতনতামূলক লিফলেট হস্তান্তর করেন এমবি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক হাসান, উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক ড. অভিনু কিবরিয়া ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ইয়ারুল কবির এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এন্টিবায়োটিক রেজিস্টেন্স সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করতে অণুজীববিজ্ঞান বিভাগের এই মাসব্যাপী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। আশা করি এই আয়োজন শিক্ষার্থীবৃন্দ ও সর্বসাধারণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।” একই সাথে তিনি মাসব্যাপী নেওয়া সকল কর্মসূচির সার্বিক সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন।

বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজি (বিএসএম) এবং জাস্ট-মাইক্রোবায়োলজি ক্লাবের সার্বিক সহযোগিতায় আগামী ১লা থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত যশোরের স্থানীয় সাধারণ মানুষের মধ্যে এন্টিবায়োটিক রেজিস্টেন্স সচেতনতা ক্যাম্পেইন চালানো হবে। পাশাপাশি স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াডের। এরপর আগামী ১৯শে সেপ্টেম্বর আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে আয়োজিত হবে শোভাযাত্রা ও বিশেষ প্রদর্শনী, যেখানে বিভাগের নানা গবেষণা, উদ্ভাবন ও অর্জন জনসাধারণের সামনে তুলে ধরা হবে।

ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আগামী ২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় জাতীয় কনফারেন্স NEXTGEN MICROBIOLOGY যেখানে জীববিজ্ঞানের নতুন গবেষণা, আধুনিক ভাবনা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন দেশবরেণ্য বিজ্ঞানীরা। সবশেষে ২৭শে থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগিতায় ‘এডভান্সড মাইক্রোস্কপি ও এডভান্সড মলিকুলার টেকনিকস’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীরা প্রত্যক্ষ হ্যান্ডস-অন প্রশিক্ষণের সুযোগ পাবেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা