খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে ‘হেরিটেজ কার্নিভাল’, শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইতিহাস-ঐতিহ্য

মো. আল নাহিয়ান চৌধুরী, বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
বেরোবিতে ‘হেরিটেজ কার্নিভাল’, শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইতিহাস-ঐতিহ্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘হেরিটেজ কার্নিভাল-২০২৬’। শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্যাপিরাস, পিরামিড, মমিকরণ, কান্তজী মন্দির ও ষাট গম্বুজ মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রতিকৃতি ফুটে ওঠে এ আয়োজনে। পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের সাজে নিজেদের উপস্থাপন করেন শিক্ষার্থীরা।
‎
‎বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।
‎
‎কার্নিভালে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন প্রদর্শন করা হয়। এর মধ্যে প্যাপিরাস, মিশরের নীলনদ, পিরামিড, মমিকরণ, প্রত্নতাত্ত্বিক সাইট খনন, প্রত্নতাত্ত্বিক স্তরবিন্যাস, মৃৎপাত্র, কান্তজী মন্দির ও ষাট গম্বুজ মসজিদের প্রতিকৃতি ছিল উল্লেখযোগ্য। এছাড়া নেফারতিতি, দেবী চৌধুরানী, তান্ত্রিক, আরবের শেখ ও ক্লিওপেট্রাসহ বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের সাজে নিজেদের উপস্থাপন করেন শিক্ষার্থীরা।
‎
‎প্রদর্শনী পরিদর্শনকালে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, শিক্ষার্থীরা নিজেদের কারুশিল্প ও কৌশল কাজে লাগিয়ে যে স্থাপত্যগুলো তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তারা শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রত্নতত্ত্বের মাধ্যমে অতীত ঐতিহ্যকে তুলে ধরেছে। বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যের প্রতিচ্ছবি শিক্ষার্থীদের কাজের মাধ্যমে ফুটে উঠেছে।
‎
‎তিনি আরও বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন ও ঐতিহ্যকে তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচিত করানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে অতীত ঐতিহ্য সংরক্ষণ ও এর প্রতি মানুষের আগ্রহ তৈরি হবে।
‎
‎ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান আরা তানজিয়া বলেন, শিক্ষার্থীরা এত সুন্দরভাবে আমাদের অতীত ঐতিহ্য সবার সামনে তুলে ধরেছে, তা দেখে আমি অভিভূত। ইতিহাস অনেক ভালোলাগার বিষয়। এসব কাজ না করলে এর গুরুত্ব ও সৌন্দর্য উপলব্ধি করা কঠিন। শিক্ষার্থীরা ভালোবেসে কাজগুলো করেছে, এতে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
‎
‎আয়োজনটির তত্ত্বাবধায়ক সহযোগী অধ্যাপক ড. সোহাগ আলী বলেন, ইতিহাস ও প্রত্নতত্ত্বের বিষয়গুলো আমরা পড়াশোনা করি। পাশাপাশি সেগুলো যখন সবার মাঝে ছড়িয়ে দিই, তখন ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার একটি সার্বজনীন প্ল্যাটফর্ম তৈরি হয়। আমাদের ঐতিহ্যগুলো জাতীয় সম্পদ। এগুলো সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
‎
‎তিনি আরও বলেন, সচেতনভাবে ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শন ও জানার মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা তৈরি হবে। আমাদের জ্ঞান ও শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। আমরা মনে করি, সেই প্রচেষ্টায় কিছুটা হলেও সফল হয়েছি।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান, রংপুর বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কর্মকর্তা ড. আহমেদ আবদুল্লাহ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান আরা তানজিয়া, সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মো. ইউসুফ ও সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা