খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে মাদারীপুর জেলা ছাত্র সংসদের সভাপতি রাকিব সম্পাদক নাইম

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
জাবিতে মাদারীপুর জেলা ছাত্র সংসদের সভাপতি রাকিব সম্পাদক নাইম

রাকিব মাতুব্বর ও নাইম হাসান। ছবি-সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন মাদারীপুর জেলা ছাত্র সংসদের আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবের নির্বাচিত হয়েছেন রাকিব মাতুব্বর (অর্থনীতি ৫১ ব্যাচ) এবং সম্পাদক নাইম হাসান (৫১ ব্যাচ)।

১০ সেপ্টেম্বর বৃহুস্পতিবার সংগঠনটির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তানভীর হোসেন, তূর্য কীর্তনীয়া, রাসেদ ইসলাম, লামিয়া আক্তার, মুহাম্মদ হাসিব, স্যামিউল বসির, আতারা ফিরোজ তাফিম, তাহমিদ তাজওয়ার, মীম আক্তার, কেয়া আক্তার, মাহাজাবিন প্রীতি, ফাতেমা তালুকদার, মাহমুদ আক্তার, কৃতি মন্ডল ও মেহেদী হাসান ফাহিম।

কমিয়িতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হুমায়রা আহসান মালিকা, মঈনুল ইসলাম মুনিম, সাময়া হক, তাহমিদ ইসলাম সৌমিন, অর্পণা চক্রবর্তী, জয় মন্ডল, মারিয়া রহমান মীম, তাওহীদ খান জিনান, নূর ইমাদ জাহান নানসি ও সুবিনা আক্তার পায়েল।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন সাদ্দাম হাসান (৫৩ ব্যাচ)। দপ্তর সম্পাদক নিয়ামুল এবং উপ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তামিম। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে লাবিব ও উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে ওমর ফারুক দায়িত্ব পেয়েছেন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরমা সর্দার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দুর্লভ হালদার, সাংস্কৃতিক সম্পাদক জুবায়ের খান এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন সিফাত দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে ক্রীড়া সম্পাদক নাঈমুল হাসান, উপ-ক্রীড়া সম্পাদক নাজমুন নাহার বুশরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক নূররাত নীতি, উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক অন্তরা এনায়েত মীম, আইন বিষয়ক সম্পাদক সুমাইয়া এবং উপ-আইন বিষয়ক সম্পাদক আরাফাত হোসাইন রাফি রয়েছেন।

এছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুমাইয়া আফরিকা, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজা জান্নাত আশা এবং পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান দায়িত্ব পেয়েছেন। নতুন কমিটিতে ১২ জনকে কার্যকরী সদস্য হিসেবেও রাখা হয়েছে।

সংগঠনটির সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটি মাদারীপুর জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, শিক্ষার্থীদের কল্যাণ এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

সভাপতি রাকিব মাতুব্বর বলেন, মাদারীপুরের শিক্ষার্থীদের স্বপ্ন, সম্ভাবনা ও অধিকারকে সামনে রেখে একটি ঐক্যবদ্ধ ও মানবিক পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সভাপতি হিসেবে আমি শুধু নেতৃত্ব দিতে নয়, প্রতিটি শিক্ষার্থীর কথা শুনতে ও তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।সকলের সহযোগিতা নিয়ে ছাত্রছাত্রীদের কল্যাণে এবং সংগঠনকে আরও সুন্দর ও কার্যকর করতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা