খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ নোবিপ্রবির ছয় উদ্ভাবনী প্রকল্প

মীর মুনতাসির, নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ নোবিপ্রবির ছয় উদ্ভাবনী প্রকল্প

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ ছয়টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্টলে প্রকল্পগুলো প্রদর্শন করা হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোবিপ্রবির পক্ষ থেকে মেলায় প্রদর্শন করা ছয়টি প্রকল্প হলো—‘মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলের ফসলের বৃদ্ধি ও উৎপাদনের উপর জলবায়ুর প্রভাব নিরূপণ এবং জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন’, ‘AquaSmart: Integrated Precision Aquaculture for Clean, Productive and Energy-Efficient Fish Farming’, ‘AquaNutri: Turning Seaweed and Small Fish into Affordable Everyday Nutrition’, ‘Vision-Assist: An Intelligent Paper Currency Recognition System for Blind and Visually Impaired People in Bangladesh’, ‘Sustainable Approach: Catalytic Conversion of Greenhouse Gas to Chemical Energy’ এবং ‘NSTU Monsotej Natural Green Tea’।

বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট গবেষক ও শিক্ষকদের নেতৃত্বে এসব উদ্ভাবনী উদ্যোগ মেলায় উপস্থাপন করা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জলবায়ু সহিষ্ণু কৃষি, আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী মৎস্যচাষ, সামুদ্রিক শৈবাল ও ছোট মাছ থেকে পুষ্টিকর খাদ্য উৎপাদন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাগুজে মুদ্রা শনাক্তকরণ প্রযুক্তি, গ্রিনহাউস গ্যাসকে রাসায়নিক শক্তিতে রূপান্তর এবং প্রাকৃতিক গ্রিন টি-সংক্রান্ত উদ্ভাবন।

মেলায় ভালো সাড়া পাওয়ার কথা জানিয়ে ফোকাল পয়েন্ট এবং নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, “বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই মেলায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি স্টল নিয়েছে। আমরা এখানে মোট ছয়টি ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন করেছি। মেলাতে আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানের দর্শনার্থীরা আমাদের স্টলে এসেছেন।”

তিনি আরও বলেন, “আজকের এই আয়োজনের জন্য আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের দিকনির্দেশনা ও সহযোগিতায় আমরা সফলভাবে এই স্টল সাজাতে পেরেছি এবং আমাদের উদ্ভাবনী প্রজেক্টগুলো উপস্থাপন করতে পেরেছি। এই আয়োজনে সহায়তার জন্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদেরও আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিন দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। নোবিপ্রবির ছয়টি উদ্ভাবনী প্রকল্পও এ আয়োজনের মাধ্যমে দর্শনার্থীদের সামনে উপস্থাপনের সুযোগ পেয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা