খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বিনিময় সুযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সফিকুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বিনিময় সুযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “Higher Study and Exchange Opportunities in the United States” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এডুকেশনইউএসএ-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অফিস অব দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। তারা অনলাইনে যুক্ত থেকে অনুষ্ঠানের বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান , ইএসডিএম অনুষদের এর ডিন অধ্যাপক ড. নুরুল আমিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর সোহেল ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন অধ্যাপক আবুল বাশার খান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

সেমিনারে বক্তারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এডুকেশনইউএসএ-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশে পাঁচটি ধাপে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয় নিজের অগ্রাধিকার নির্ধারণ ও উপযুক্ত প্রতিষ্ঠান বাছাই, পড়াশোনার ব্যয় নির্বাহে বাজেট প্রণয়ন ও বৃত্তি অন্বেষণ, আবেদন প্রক্রিয়া সম্পন্নকরণ, শিক্ষার্থী ভিসার জন্য আবেদন এবং যুক্তরাষ্ট্রে যাত্রার পূর্ব প্রস্তুতি। এ ছাড়া ঢাকার বারিধারায় অবস্থিত আমেরিকান সেন্টারের মাধ্যমে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এডুকেশনইউএসএ-এর এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের মেলে ধরা এবং বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান ও আধুনিক সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত করতে সবসময় বদ্ধপরিকর, আর আজকের এই সেমিনার সেই লক্ষ্য অর্জনে একটি সময়োপযোগী পদক্ষেপ।”

উল্লেখ্য, পবিপ্রবির একাডেমিক পরিধি আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বিনিময় কর্মসূচি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা