খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে নতুন বিজ্ঞান ভবন, ছাত্রী হলসহ প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

চবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
চবিতে নতুন বিজ্ঞান ভবন, ছাত্রী হলসহ প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন বিজ্ঞান ভবন, ছাত্রীদের জন্য ১০ তলা ১ হাজার আসনবিশিষ্ট আবাসিক হলসহ বিভিন্ন উন্নয়নকাজে প্রায় ৭০০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) জনবল ও অর্থ অনুমোদন পাওয়া গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান খবরবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকটসহ অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের উদ্যোগের ধারাবাহিকতায় এ অনুমোদন পাওয়া গেছে বলে জানান তিনি।

উপাচার্য বলেন, ‘আমরা প্রায় ৭০০ কোটি টাকার একটি ডিপিপির জনবল অনুমোদন ও অর্থ অনুমোদন পেয়েছি। আশা করছি সংশ্লিষ্টদের সুপারিশগুলো সমন্বয় করে খুব দ্রুতই আমরা তা পুনরায় জমা দেব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘এই প্রকল্পের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবন, ছাত্রীদের জন্য ১০ তলাবিশিষ্ট ১ হাজার আসনের একটি হল এবং আরও কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে।’

সিনেট ভবন নির্মাণের বিষয়ে উপাচার্য বলেন, ‘সিনেট ভবন নির্মাণের প্রকল্পও আমাদের পরিকল্পনায় আছে। ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করছি যেন সবকিছু দ্রুত বাস্তবায়িত হয়।’

জুলাই স্মৃতিস্তম্ভ ও মুক্তমঞ্চ নির্মাণের বিষয়ে তিনি বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভ আমরা খুব দ্রুতই উন্মোচন করব এবং চলতি অর্থবছরের মধ্যেই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করব ইনশাআল্লাহ। মুক্তমঞ্চ নির্মাণের জন্য বাজেট প্রণয়নের কাজ চলছে। খানিকটা সংশোধিত বাজেটের কাজ চলছে। সংশোধিত বাজেটের কাজ শেষ হলে এটিরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘শহীদ মিনার থেকে মেরিন সায়েন্স হয়ে বায়োলজিক্যাল সায়েন্স পর্যন্ত সড়কটি প্রশস্তকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১ ও ২ নম্বর গেট থেকে শহীদ মিনার পর্যন্ত সড়কগুলোও প্রশস্তকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শহীদ মিনার থেকে শহীদ আব্দুর রব হল পর্যন্ত সড়কসহ বিভিন্ন স্থানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়েও ইতোমধ্যে পরিকল্পনা চলছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টের যাত্রী ছাউনিসহ এ প্রকল্পের আওতায় থাকবে।’

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, ‘খুব দ্রুতই এসব কাজ শুরু করতে পারব।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা