খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ববিতে রাতে নদীর পাড়ে ডেকে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, মেডিকেলে ভর্তি ভুক্তভোগী

রিফাতুল ইসলাম রায়হান, ববি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
ববিতে রাতে নদীর পাড়ে ডেকে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, মেডিকেলে ভর্তি ভুক্তভোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়র শিক্ষার্থীদের দ্বারা মানসিক হয়রানির (র‍্যাগিংয়ের) শিকার হয়ে এক নবীন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর নাম মো. শরিফুল ইসলাম তিনি  বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৫ তম ব্যাচ) শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) র‍্যাগিংয়ের শিকার ঐ শিক্ষার্থীকে গভীরাতে শেরে বাংলা মেডিকেলে (শেবাচিম) জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। 

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানাগেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন শশী ছাত্রী নিবাস রাস্তা দিয়ে সোজা বালুর মাঠ এলাকায় সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ৮থেকে ৯জন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী ১৫ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার নির্দেশ দেয়।

ঐসময় ১৫তম কিছু জুনিয়র না যাওয়াতে সিনিয়রা তাদেরকে শাসিয়ে যারা আসেনি তাদেরকে দ্রুত হাজির করার জন্য বলে। পরে রাত ৯টার দিকে বাকি নবীন শিক্ষার্থীরা উপস্থিত হলে ৯টা থেকে  প্রায় ১২টা পর্যন্ত র‍্যাগিং দেয় নবীন শিক্ষার্থীদের। এসময় নবীন শিক্ষার্থীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, মানসিকভাবে হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এতে আতঙ্কিত হয়ে ঐ শিক্ষার্থী ঘটনাস্থলে জ্ঞান হারায় বাকি শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে।

এই র‍্যাগিং চলাকালে মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৪ তম ব্যাচের অন্তত ১০জন ইমিডিয়েট সিনিয়র উপস্থিত ছিলেন। র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১৪ তম ব্যাচের শিক্ষার্থীরা হলেন, নূর মোহাম্মদ পরশ(CR); অনিক; নাজ; শ্রাবণ ; অনুপম; লিমন; জয়; রিয়াদ; প্রীতম এবং রাফি

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ১৫তম ব্যাচের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা আমাদের পরিবার ও প্রিয়জনদের ছেড়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু আজ আমাদের সেই স্বপ্নের জায়গাটিই যেন অনিরাপদ হয়ে উঠেছে। ১৪তম ব্যাচের কিছু ভাই র‍্যাগিংয়ের নামে আমাদের এক বন্ধুকে এমনভাবে নির্যাতন করেছেন যে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে ইসলামীয়া হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে সেখান থেকে শেরে বাংলা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়।”

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৫ তম ব্যাচের এক নবীন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন,” আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, কারও হাতে নির্যাতিত বা অপমানিত হতে নয়। একজন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের নামে অজ্ঞান করে হাসপাতালে নিতে হলে আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। পরিবার থেকে দূরে এসে আমরা বিশ্ববিদ্যালয়কে আমাদের দ্বিতীয় বাড়ি মনে করি। কিন্তু যদি এই ক্যাম্পাসেই আমাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা না থাকে, তাহলে আমরা কীভাবে নিশ্চিন্তে পড়াশোনা করব? এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।আমরা পড়াশোনা করতে বাড়ি ছেড়ে এসেছি-ভয় নিয়ে বাঁচতে নয়। আমাদের জীবনের নিরাপত্তা চাই, নিরাপদ শিক্ষার পরিবেশ চাই।”

অসুস্থ নবীন শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম শেরে বাংলা মেডিক্যালে চিকিৎস্যাধীন থাকার তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিজের উপস্থিতির কথা স্বীকার করে ১৪ তম ব্যাচের মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) বলেন,” আমি সেখানে পরে গিয়েলাম। ছেলেটা আগে থেকেই অসুস্থ ছিল। পরে আমরা তাকে হসপিটালে ভর্তি করি।” এরপর তিনি কল কেটে দেন এবং পরে একাধিক বার কল এবং ক্ষুদে বার্তা পাঠালো কোনো সাড়া মেলেনি।

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন,”র‍্যাগিংয়ের কোনো ঘটনা ঘটে নাই। ছেলেটার আগে থেকেই পেটের সমস্যা ছিল, অসুস্থ হওয়ার পরে তাকে হসপিটালে ভর্তি করা হয়। আর আমিও রাতে আসছি। ওর বাবার সাথেও কথা হয়েছে ওর বাবা আসবে। যদি র‍্যাগিংয়ের কোনো অভিযোগ লিখিত আসে তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, “র‍্যাগিংয়ের ঘটনায় কোনো ছাড় দেয়া হবে না। ভুক্তভোগী শিক্ষার্থীকে তিনি মেডিকেলে দেখতে যাবেন এবং এই ঘটনায় অভিযুক্তদের তদন্তপূর্বক শাস্তি নিশ্চিত করবেন বলে জানান।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা