খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে সিইউআরএইচএসের উদ্যোগে পিসিওএস সচেতনতামূলক সেমিনার ও ফ্রি স্ক্রিনিং

চবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
চবিতে সিইউআরএইচএসের উদ্যোগে পিসিওএস সচেতনতামূলক সেমিনার ও ফ্রি স্ক্রিনিং

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের মধ্যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) বিষয়ে সচেতনতা বাড়াতে সেমিনার ও বিনা মূল্যে স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ আয়োজন করা হয়।

‘PCOS/PMOS: Know It. Screen It. Manage It’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্ট্যাডি সোসাইটি (সিইউআরএইচএস)। এতে সার্বিক সহযোগিতা করে লিন নিসা ফার্টিলিটি সেন্টার এবং ওমেন হেলথ ইনোভেশন অ্যান্ড ট্রেইনিং স্ট্যাবলিশমেন্ট (WHITE Foundation)।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেন। বিশেষজ্ঞ চিকিৎসক, পুষ্টিবিদ ও ব্যায়াম প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম পিসিওএস সম্পর্কে সচেতনতা, এর বিভিন্ন লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারীদের জন্য বিনা মূল্যে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ও জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক ড. রেজাউল আজিম। স্বাগত বক্তব্য দেন সিইউআরএইচএসের সহসভাপতি ঝুরঝুরি চাকমা।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রেশমা শারমিন। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. নাজনীন নাহার ইসলাম।

ডা. রেশমা শারমিন তাঁর বক্তব্যে PMOS কী, কেন এ নামকরণ এবং কারা এতে বেশি ঝুঁকিতে থাকতে পারেন—এসব বিষয় সহজভাবে তুলে ধরেন। তিনি PMOS-এর বিভিন্ন লক্ষণ, পিসিওএসে হরমোনের ভারসাম্যহীনতা এবং এর সঙ্গে বিপাকীয় সমস্যার সম্পর্ক নিয়ে আলোচনা করেন। জীবনযাত্রায় পরিবর্তন ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে কীভাবে এটি নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়েও তিনি দিকনির্দেশনা দেন। দক্ষিণ এশীয় নারীদের তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকার বিষয়টিও তাঁর আলোচনায় গুরুত্ব পায়।

WHITE Foundation-এর পুষ্টিবিদ ডা. ফারহানা শারমিন সুষম খাদ্যাভ্যাসের ওপর গুরুত্ব দেন। তিনি অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং খাদ্যতালিকায় শর্করা কমিয়ে প্রোটিন ও ফাইবার বাড়ানোর পরামর্শ দেন। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুমের গুরুত্ব তুলে ধরেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন শরীরচর্চা সরাসরি দেখিয়ে শেখানো হয়।

মেডিকেল টিমের সদস্য হিসেবে আরও ছিলেন ডা. আফিয়া তাসনীম, ডা. ইরিন সুলতানা, ডা. কাওসার আক্তার ও ব্যায়াম প্রশিক্ষক সুমি দাস।

আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পরে লিন নিসা ফার্টিলিটি সেন্টারের মেডিকেল টিমের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিনা মূল্যে PMOS স্ক্রিনিং করা হয়। এ সময় তাঁরা নিজেদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে প্রাথমিক ধারণা ও প্রয়োজনীয় পরামর্শ পান।

অনুষ্ঠানে সিইউআরএইচএসের সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সামির ইসলাম, গবেষণা ও উন্নয়ন সম্পাদক তাহসিনা রহমান, ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েশন সম্পাদক শাহানা হক শিখিসহ সংগঠনটির কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

সিইউআরএইচএস কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে তারা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা