খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ববিতে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

রিফাতুল ইসলাম রায়হান, ববি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
ববিতে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ‘বার্ষিক পিকনিক-২০২৬ ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে বিকেল থেকে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল কায়েস এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. প্রবীর কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার কৃতী সন্তান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এএসআই মো. ফরিদ উদ্দিন এবং ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বিশ্ববিদ্যালয় জীবনকে জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে অর্থবহ করে তোলার পাশাপাশি ভবিষ্যৎ জীবনে সফল ক্যারিয়ার গঠনের জন্য বিভিন্ন পরামর্শ দেন। একই সঙ্গে নিজ জেলার মানুষের প্রতি দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য বজায় রেখে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আয়োজনের অংশ হিসেবে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য প্রীতিভোজের ব্যবস্থা করা হয়। প্রীতিভোজ শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে কুমিল্লা জেলার শিক্ষার্থীরা নৃত্য, গান, কৌতুক, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় মিলনায়তনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা