খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নেতৃত্বে তুষার-আবিদ

মীর মুনতাসির, নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নেতৃত্বে তুষার-আবিদ

মো. ফজলুল হক আবিদ ও মেহরাব জামাল তুষার। ছবি-সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফলিত গণিত বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী মেহরাব জামাল তুষার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী মো. ফজলুল হক আবিদ।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা প্রশাসন বিভাগের শাহেনুর আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এগ্রিকালচার বিভাগের আসিফ ইকবাল সজীব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মো. সাদমান সাকিব।

এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সুরাইয়া জান্নাত এবং দপ্তর সম্পাদক হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের রাকিব হোসাইন।

কমিটিতে ডকুমেন্টেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মাইশা মালিহা। জনসংযোগ বিভাগের প্রধান হয়েছেন ইংরেজি বিভাগের ফাবিহা ফাইজা। চলচ্চিত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিজন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো. শরীফুল ইসলাম।

দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম বলেন,”সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করবো আল্লাহর কাছে ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগের কমিটির কাছে যারা আমাকে এই কাজের জন্য যোগ্য মনে করেছেন।”

তিনি আরোও বলেন, “অফিস সেক্রেটারি হিসেবে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো ও পাশাপাশি নতুন কিছু শিখতে পারবো বলে আশা রাখছি।আর আমি চাইবো এবার আমরা দেশব্যাপী সাড়া জাগানো “বাংলা দর্পন:সিজন ৭”এর মতো প্রোগ্রামকে ছাড়িয়ে যাবো এবারের ১০ম কমিটি।”

‎সাধারণ সম্পাদক মো. ফজলুল হক আবিদ বলেন, “‎সাধারণ সম্পাদক  হিসেবে এই দায়িত্ব আমার জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্ব ও অঙ্গীকারের বিষয়। নোবিপ্রোবি ফটোগ্রাফি ক্লাব আমার কাছে শুধু একটি সংগঠন নয়; এটি আমাদের সৃজনশীলতা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি প্রকাশের একটি জায়গা। তাই নতুন কমিটির মাধ্যমে এই জায়গাটিকে আরও প্রাণবন্ত ও সবার জন্য আরও কার্যকর করে তোলাই আমার অন্যতম লক্ষ্য।”

তিনি আরোও বলেন, “আমি চাই, আমাদের প্রতিটি সদস্য যেন নিজের দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ পায় এবং ফটোগ্রাফির মাধ্যমে নিজের গল্প বলার আত্মবিশ্বাস অর্জন করে। নিয়মিত কার্যক্রম, দক্ষতা উন্নয়ন ও নতুন নতুন উদ্যোগের মাধ্যমে আমরা ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে চাই।”

সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমাদের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সৃজনশীলতার শক্তিতে নোবিপ্রোবি ফটোগ্রাফি ক্লাবকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমার স্বপ্ন।”

নবগঠিত কমিটি নিয়ে সভাপতি মেহরাব জামাল তুষার বলেন,”নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব এর এডভাইজার স্যার, ম্যাম ও আলোমনাই দের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এত বড় একটি দায়িত্ব দেয়ার জন্য যোগ্য মনে করছেন। পূর্ববর্তী কমিটির মেম্বার রা সকলে আমাদের এই ক্লাবকে অনেক ভালো একটি পজিশনে নিয়ে এসেছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ক্লাব এর এই অগ্রগতি বহাল রাখতে এবং আমাদের জুনিয়রদের জন্য আরও সুন্দর একটি পরিবার তৈরি করে যেতে।”

নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও অ্যালামনাই হাবিবুল্লাহ রাকিব বলেন, “নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ফটোগ্রাফি শুধু ছবি ধারণের মাধ্যম নয়, বরং এর মাধ্যমে আমরা সময়, স্মৃতি ও বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে তুলে ধরতে পারি। আশা করি, নতুন কমিটির নেতৃত্বে ক্লাবটি আরও সৃজনশীল ও সক্রিয়ভাবে এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান, প্রকৃতি, সংস্কৃতি ও শিক্ষার্থীদের প্রতিভা দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রতি আমার পূর্ণ সহযোগিতা ও শুভকামনা রইল।”

নতুন কমিটির নেতৃত্বে ফটোগ্রাফি ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংগঠনটির সদস্যরা।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত