খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাওয়ারফুল পারফরম্যান্স আর আধুনিক ফিচারের সেরা সব ল্যাপটপ ও ব্র্যান্ড পিসি কালেকশন

খবর বেলা ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ণ
পাওয়ারফুল পারফরম্যান্স আর আধুনিক ফিচারের সেরা সব ল্যাপটপ ও ব্র্যান্ড পিসি কালেকশন

বর্তমান প্রযুক্তির যুগে সঠিক ল্যাপটপ বা ডেস্কটপ নির্বাচন করা একটি বড় চ্যালেঞ্জ। পড়াশোনা, গেমিং কিংবা প্রফেশনাল কাজের জন্য প্রয়োজন সঠিক কনফিগারেশনের ডিভাইস। আর গ্রাহকদের এই চাহিদা মেটাতে বাজারে সেরা সব ব্র্যান্ড এবং মডেলের সমাহার নিয়ে হাজির হয়েছে  ASES Tech।

আপনি যদি একটি শক্তিশালী Desktop বা প্রফেশনাল কাজের জন্য Brand PC কেনার কথা ভেবে থাকেন, তবে তাদের সংগ্রহে রয়েছে নান্দনিক ডিজাইনের All-in-One PC। এছাড়া বিশ্বখ্যাত ব্র্যান্ডের Dell Desktop PC এবং নির্ভরযোগ্য HP Desktop PC-ও পাওয়া যাচ্ছে সহজেই।

গেমিং প্রেমীদের জন্য আকর্ষণীয় অপশন

গেমিং দুনিয়ায় দাপিয়ে বেড়ানোর জন্য যাদের হাই-এন্ড পারফরম্যান্স প্রয়োজন, তাদের জন্য রয়েছে আধুনিক প্রযুক্তির Gaming Laptop কালেকশন। গ্রাফিক্স এবং ফ্রেম রেট বাড়াতে লেটেস্ট জেনারেশনের জিপিইউ সমৃদ্ধ RTX 4050 Laptop ও সর্বাধুনিক প্রযুক্তির RTX 5050 Laptop এখন ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এছাড়া বাজেট ও পারফরম্যান্সের কথা চিন্তা করে বেছে নিতে পারেন RTX 3050 Laptop, RTX 5060 Laptop কিংবা শক্তিশালী RTX 5070 Laptop

গেমিং ব্র্যান্ডগুলোর মধ্যে জনপ্রিয় সিরিজের তালিকায় রয়েছে দুর্দান্ত সব HP Omen Gaming Laptop, নজরকাড়া HP Victus, গেমারদের ভরসার প্রতীক Lenovo LOQ, শক্তিশালী কুলিং সিস্টেমের Lenovo Legion 5 Gaming Laptop এবং হার্ডকোর গেমারদের জন্য স্পেশাল Acer Predator Gaming Laptop এবং অ্যাগ্রেসিভ ডিজাইনের Asus TUF Gaming সিরিজ।

সেরা ব্র্যান্ডের বহুমুখী ল্যাপটপ কালেকশন

দৈনন্দিন অফিসের কাজ, ফ্রিল্যান্সিং বা পড়াশোনার জন্য বিশ্বমানের Laptop এর বিশাল সম্ভার রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের বাজেট ও সুবিধার কথা মাথায় রেখে সাজানো হয়েছে Student Laptop Price in Bangladesh ক্যাটাগরি।

জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন সিরিজের HP Laptop, যেমন- এক্সিকিউটিভ কাজের জন্য HP ProBook, দৈনন্দিন ব্যবহারের জন্য সাশ্রয়ী HP 250 Series Laptop, জনপ্রিয় HP 15 Series Laptop, কর্মমুখী HP 240 Series এবং আধুনিক প্রযুক্তির পাতলা HP OmniBook

পাশাপাশি স্টাইল ও পারফরম্যান্সের চমৎকার কম্বিনেশনে রয়েছে Lenovo Laptop, যেমন- বহুমুখী ব্যবহারের Lenovo IdeaPad, প্রফেশনাল টাইপিংয়ের জন্য বিশ্বখ্যাত Lenovo ThinkPad, বাজেট ফ্রেন্ডলি Lenovo V15 SeriesLenovo V14 Series ল্যাপটপ। স্টাইলিশ লুকের জন্য বেছে নিতে পারেন জনপ্রিয় Asus Laptop এবং এর স্লিক ডিজাইনের Asus Vivobook সিরিজটি। এছাড়া কাজের সুবিধার্থে হাতের ছোঁয়াতেই সবকিছু নিয়ন্ত্রণ করতে দেখতে পারেন Touch Screen Laptop

প্রসেসর ও পারফরম্যান্স অনুযায়ী ক্যাটাগরি

আপনার প্রসেসর চাহিদার ওপর ভিত্তি করে বেছে নিতে পারেন পছন্দসই ডিভাইস। ইন্টেল প্রেমীদের জন্য রয়েছে সাশ্রয়ী Intel Celeron Laptop, এন্ট্রি-লেভেল কাজের জন্য Intel Core i3 Laptop, নতুন প্রজন্মের Intel Core 3 Laptop, এবং এনার্জি-এফিশিয়েন্ট Intel Core i3 N305 Laptop

মাঝারি থেকে ভারী কাজের জন্য রয়েছে জনপ্রিয় Intel Core i5 Laptop ও আধুনিক Intel Core 5 Laptop সিরিজ। হাই-পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিংয়ের জন্য রয়েছে শক্তিশালী Intel Core i7 Laptop এবং Intel Core 7 Laptop। আর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আল্ট্রা-ফাস্ট স্পিডের জন্য বর্তমানে বাজার মাতাচ্ছে নতুন প্রজন্মের Intel Core Ultra 5 Laptop, Intel Core Ultra 7 Laptop এবং সুপার-পাওয়ারফুল Intel Core Ultra 9 প্রসেসরযুক্ত ল্যাপটপগুলো।

অন্যদিকে, এএমডি (AMD) প্রসেসরপ্রেমীদের জন্যও রয়েছে দারুণ সব অপশন। এএমডি ভক্তরা বেছে নিতে পারেন কার্যক্ষমতায় ভরপুর AMD Ryzen 5 Laptops এবং সর্বাধুনিক প্রযুক্তির AMD Ryzen 3 7000 SeriesAMD Ryzen 7 8000 Series ডিভাইসগুলো।

আপনার প্রয়োজনীয় গ্যাজেটটি খুঁজে পেতে এবং সেরা অফার লুফে নিতে আজই ভিজিট করুন ASES Tech ওয়েবসাইট!

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত