ববি ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামানের পক্ষথেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মান এবং শিক্ষার্থীদের ক্রিড়ামুখী ও সুস্থ জীবন ধারায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এ প্রোগ্রাম শুরু হয়। উক্ত প্রোগ্রামে প্রত্যেক ডিপার্টমেন্ট এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আঃ আলিম বছির বলেন, “মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্রদলের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে আমার থেকে সকল প্রকার সাহায্য আপনারা পাবেন। আর ছাত্রদলকে পরামর্শ দিবো নেতৃত্বে নারীদের সামনে নিয়ে আসতে হবে।”
উক্ত প্রোগ্রামের আয়োজক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বলেন, “আজকের এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা এই অনুষ্ঠানের জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছি। কারণ, নেতৃত্ব মানে শুধু মঞ্চে দাঁড়ানো নয়; নেতৃত্ব মানে মঞ্চের পেছনে দাঁড়িয়ে মঞ্চকে সফল করা।”
তিনি আরও বলেন, খেলাধুলা একজন শিক্ষার্থীর শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল রাখে এবং তাকে মাদকের মতো ভয়ানক ব্যাধি থেকে দূরে রাখে।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন মশিউর রহমান মঞ্জু, অ্যাড. সালাউদ্দিন হিমেল, মো. শফিউল বাসার বাদল, খন্দকার আনিছুর রহমান (রানা), মো. রেজা শরীফ, এ.কে.এম শাহিদুল ইসলাম, মো. আরিফ হোসাইন শাহ এবং অ্যাড. সাইফুল ইসলাম।
উল্লেখ্য, কর্মব্যস্ততার কারণে প্রধান অতিথি বরিশাল-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য আইনজীবী জয়নুল আবেদীন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মামুন অর রশীদ উক্ত প্রোগ্রামে অনুপস্থিত ছিলেন।







আপনার মতামত লিখুন