খুঁজুন
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

উপজেলা প্রতিনিধি, চাঁদপুর সদর
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০ পূর্বাহ্ণ
চাঁদপুরের বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

চাঁদপুর সদর উপজেলার বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম চৌধুরীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা অনুষ্ঠানে ছিল প্রীতিভোজ, আলোচনা, সম্মাননা ও স্মারক প্রদান। মধ্যাহ্নভোজ শেষে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে ফুলের মালা দিয়ে বরণ করে বিদায়ী প্রধান শিক্ষককে অনুষ্ঠানের মঞ্চে নিয়ে আসা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোজাদ্দেক হোসেন।

অনুষ্ঠানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম ও মো. আবু সায়েদ চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর রাশিদা আক্তার রোজী, প্রধান শিক্ষক দেওয়ান জাহাঙ্গীর হোসেন, মাকছুদা আক্তার, শাহাজাহান সিদ্দিকী ও কামরুল হাসানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকেরাও অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা আমেনা আক্তার ও ফহমুনেছা আক্তার।

বিদায় সংবর্ধনায় বাগাদী এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটি এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. মাহবুব আলম চৌধুরীকে ক্রেস্ট, সম্মাননাপত্র ও বিভিন্ন উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ দিকে তৈরি হয় আবেগঘন পরিবেশ। দীর্ঘ শিক্ষকতা জীবনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে ক্ষমা চান বিদায়ী প্রধান শিক্ষক। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীও তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

পরে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে দীর্ঘদিনের কর্মস্থল বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মো. মাহবুব আলম চৌধুরীকে বিদায় জানানো হয়।

কুবিতে আগামীকাল অনুষ্ঠিত হবে টেকসই সবুজ ক্যাম্পাস বিনির্মাণ শীর্ষক কর্মশালা

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
কুবিতে আগামীকাল অনুষ্ঠিত হবে টেকসই সবুজ ক্যাম্পাস বিনির্মাণ শীর্ষক কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে টেকসই ও পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে কৌশলগত কাঠামো প্রণয়নের লক্ষ্যে ‘ডেভেলপিং স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাস অব কুমিল্লা ইউনিভার্সিটি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপাচার্য কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

এ ছাড়া কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমদ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আহসান হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুণ চৌধুরী এবং অর্থনীতি শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ক্রমান্বয়ে একটি সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাসে উন্নীত করার লক্ষ্যে একটি স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক প্রণয়নের জন্য আমরা আগামীকাল একটি সেমিনারের আয়োজন করছি। সেমিনারে এ বিষয়ে অভিজ্ঞ বেশ কয়েকজন অধ্যাপক উপস্থিত থাকবেন। তাঁরা কীভাবে বর্তমান ও নতুন ক্যাম্পাসকে সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাসে রূপান্তর করা যায়, সে বিষয়ে পরামর্শ দেবেন।”

তিনি আরও বলেন, “পরবর্তীতে বর্তমান ও নতুন ক্যাম্পাসকে সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাসে পরিণত করার লক্ষ্যে প্রশাসনের অনুমোদনক্রমে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
চাঁদপুরের বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায় কুবিতে আগামীকাল অনুষ্ঠিত হবে টেকসই সবুজ ক্যাম্পাস বিনির্মাণ শীর্ষক কর্মশালা ববি মেহেন্দিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মোঃ তারেক ও জুবায়ের তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির মতবিনিময় সভায় পবিপ্রবি ভিসি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: ফেরত পাচ্ছেন ১৭ হাজার ৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী পুঁজিবাজারের সঙ্গে আর্থিক তথ্যপ্রবাহ কার্যকর করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন চবিতে চীনা কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধন চবির কাঁটাপাহাড় সড়কে ছাত্রদলের বৃক্ষরোপণ এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবির শিক্ষার্থীরা ১৮ দেশের গুরুত্বপূর্ণ বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার চবিতে সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল প্রার্থী জিয়ার সৈনিক না হলে তাকে পরীক্ষায় বসতেই দিয়েন না: আম্মার ববিতে পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও ক্যারিয়ার কর্মশালা অনুষ্ঠিত পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে দুই গবেষণাগার উদ্বোধন রাতে অযাচিত ঘোরাফেরা, শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক বর্জ্য দিলেই মিলছে খাবার-গাছ শাহরাস্তিতে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা অভিষেক হলো আইটিইটি’র ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে মতবিনিময়