খুঁজুন
বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়তে বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়তে বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে টেকসই ও পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে কৌশলগত কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিশেষজ্ঞজনদের নিয়ে ‘ডেভেলপিং স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাস অব কুমিল্লা ইউনিভার্সিটি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১০টায় উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি’র পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

এছাড়া কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমদ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আহসান হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুণ চৌধুরী এবং অর্থনীতি শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ।

বিশেষজ্ঞরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও টেকসই গ্রিন ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে বর্জ্যব্যবস্থাপনা, বৃক্ষ রোপনের মাধ্যমে ক্যাম্পাস সবুজায়ন, আশেপাশের পর্যটনশিল্পের কারনে পরিবেশের উপর তৈরী চাপ কমাতে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের দিক নির্দেশনা প্রদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান হাবিব বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও টেকসই গ্রিন ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। ক্যাম্পাসের স্বাভাবিক পাহাড়ি ভূমি ও প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে অবকাঠামো নির্মাণ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক জীবনের শুরুতেই পরিবেশবিষয়ক শিক্ষার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশেষ করে ফার্মেসি ও রসায়ন গবেষণাগারের কেমিক্যালযুক্ত তরল বর্জ্য সরাসরি ড্রেনে ফেলা বন্ধ করা এবং সৌর প্যানেল বা ব্যাটারি ব্যবহারের ক্ষেত্রে সিসা ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর পদার্থের বিষাক্ততা এড়াতে সুসংহত দীর্ঘমেয়াদি বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন।’

এছাড়া বিদ্যুৎ, পানি ও কাগজের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি জাতিসংঘের নির্দিষ্ট কিছু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি)দিকে গুরুত্ব দেওয়া কথা বলেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন বলেন, ‘ক্যাম্পাসে যানবাহনের ধোঁয়া, কার্বন ফুটপ্রিন্ট কমাতে ইলেকট্রিক কার ব্যবহারের আয়তায় আনতে হবে। পাশাপাশি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীদের ভর্তির সময় গাছ দিয়ে বৃক্ষ রোপনকে কোর্সের আওতাভুক্ত করা যায় তাহলে জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে অনেকাংশে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই করতে শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে যুক্ত করে একটি কার্যকর মডেল তৈরি করতে হবে। সর্বোপরি, মানুষের মনস্তত্ত্ব ও চাহিদাকে বুঝে তাঁদের সঠিক সম্পৃক্ততার মাধ্যমেই পরিবেশ সংরক্ষণের যে কোনো উদ্যোগ সফল করার চেষ্টা করতে হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদ বলেন, ‘এই পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে আমরা ঋণ হিসেবে পেয়েছি। তাই আগামী বহু বছরের কথা চিন্তা করে পৃথিবী রক্ষা করা আমাদের দায়িত্ব। শুধু পরিবেশগত সচেতনতা থাকলেই চলবে না, পলিথিন বর্জনের মতো ইতিবাচক অভ্যাস গড়ে তোলার জন্য অনুপ্রেরণাও প্রয়োজন এবং বালতির পানি ব্যবহারের প্রতি জোর দেওয়া প্রয়োজন। পাশাপাশি শিক্ষকদের সামাজিক ও গবেষণামূলক কর্মকাণ্ডকে আদর্শ হিসেবে গ্রহণ করে পরিবেশ রক্ষায় একযোগে কাজ করার জন্য শিক্ষার্থী ও তরুণদের প্রতি আহ্বান জানাতে হবে।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ​প্রফেসর সৈয়দুর রহমান স্যারের ফ্রেমওয়ার্ক উপস্থাপনা থেকে আমরা টেকসইতার যে ধারণা পেয়েছি, তার তিনটি দিক রয়েছে—অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত, যা টেকসই পরিকল্পনা বাস্তবায়নে খুবই গুরুত্বপূর্ণ। তার উল্লেখিত ৩R (Reduce, Reuse, Recycle) এর সাথে আরেকটি R যুক্ত করতে হবে , তা হলো Repair। ফলে টেকসই পরিকল্পনা আরো ভালো ভাবে বাস্তবায়িত হবে। আমাদের গ্রিন ক্যাম্পাস বাস্তবায়নের জন্য পানি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য, টেকসই পরিবহন ও সবুজ অবকাঠামো নির্মাণের উপর অত্যাদিক জোর দিতে হবে।’

উপ উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, ‘আইকিউএসি নির্দেশকের প্রস্তুতকৃত ফ্রেমওয়ার্ক স্বল্প সময়ে বাস্তবায়ন করতে পারলে আমরা শিক্ষার্থীদের দ্রুত একটি টেকসই গ্রিন ক্যম্পাস উপহার দিতে পারব। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে সর্বাধিক প্রচেষ্টা চালাতে হবে।’

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে নতুন ক্যাম্পাসকে শুধু নামেই নয়, বাস্তব অর্থেই একটি গ্রিন ক্যাম্পাসে পরিণত করা। তারই ধারাবাহিকতায় এ বছর বিশ্ববিদ্যালয়ের দুই ক্যাম্পাসে প্রায় পাঁচ হাজার বৃক্ষরোপণ করেছি। আমরা প্রথম ক্যাম্পাসে পাহাড় ও প্রাকৃতিক ভূপ্রকৃতি যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে স্থাপনা নির্মাণ ও আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করে যাচ্ছি ।

তিনি বলেন, ‘আমরা নতুন ক্যাম্পাসে যাওয়ার ছয় মাস বা এক বছর আগে থেকেই পরিবেশবান্ধব ক্যাম্পাসের প্রস্তুতি গ্রহণ করতে চাই। প্রযুক্তির ব্যবহার, কার্যকর নীতিমালা, পর্যাপ্ত বাজেট এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি টেকসই ও পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই, যা দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ‘Learn, Create, Connect and Lead’ এই চারটি মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন নয়, পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তুলতে চাই।’

৪৯তম বিসিএসে ৫৭ জন বাদ, ‘মেধার সঠিক মূল্যায়ন চাই’—চাকসু

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
৪৯তম বিসিএসে ৫৭ জন বাদ, ‘মেধার সঠিক মূল্যায়ন চাই’—চাকসু

৪৯ তম বিসিএস এর গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১:৩০ এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সরকার ৪৯ তম বিসিএস এর চূড়ান্ত নিয়োগ গেজেট প্রকাশ করেছে, যেখানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম স্থান অধিকারী সহ মোট ৫৭ জন প্রার্থী চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছে। এ বাদ দেওয়ার প্রতিবাদে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু এই কর্মসূচি অবস্থান গ্রহন করেছে।

এই সময় চাকসুৃকে ” চাকরির ভেরিফিকেশনে মতাদর্শের পরিচয় কেন?, মতের ভিন্নতা = বেকারত্ব?,
দলীয় পরিচয় নয় মেধার সঠিক মূল্যায়ন চাই ” এই স্লোগান গুলো দিতে দেখা যায়।

চাকসুর জিএস সাঈদ বিব হাবিব বলেন, ” “তারা একদলীয় শাসন কায়েমের প্রচেষ্টা চালাচ্ছে। গত ১৭ বছরে ফ্যাসিবাদী হাসিনা যেভাবে নানা পরিচয় ও কোটার মাধ্যমে ফ্যাসিস্টদের পদায়ন করেছিল, বিএপি ক্ষমতায় আসার পর ঠিক একই পথে হাঁটছে।

যোগ্যতার বদলে কেবল বিএনপির নেতা হওয়ার কারণে অযোগ্য লোকদের সচিব পদমর্যাদা, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি-সেক্রেটারি এবং এনটিআরসিএ-র নিয়োগ কমিটিতে বসানো হয়েছে।

নিয়োগে ভাইভার নম্বর বৃদ্ধি করা হয়েছে নিজেদের লোক বসানোর জন্য। ক্ষমতাহীন প্রাইমারি স্কুলের শিক্ষকদেরও মতাদর্শের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে। এমনকি বিসিএসে পাস করা ছেলেদেরও ভেরিফিকেশনের নাম দিয়ে গ্যাজেট ও চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে।

​আমরা বলতে চাই, ২০০০ শহীদের রক্ত ও ৩০,০০০ আহতের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে আপনারা ফ্যাসিস্ট হতে দিয়েন না। ক্যাম্পাসগুলো উত্তপ্ত করবেন না। বিসিএস থেকে শুরু করে ৩য়-৪র্থ শ্রেণীর প্রতিটি নিয়োগে স্বচ্ছতা বজায় রেখে মেধার ভিত্তিতে নিয়োগ দিন।”

অবস্থান কর্মসূচিতে চাকসুর অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
৪৯তম বিসিএসে ৫৭ জন বাদ, ‘মেধার সঠিক মূল্যায়ন চাই’—চাকসু ববি মেডিকেল সেন্টারের প্রধানকে শোকজ ফরিদগঞ্জে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ মাদ্রাসা প্রভাষকের বিরুদ্ধে চবিতে তেপান্তর সাহিত্য সভার লেখালিখি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রাবির পরিসংখ্যান বিভাগের পুনর্মিলনীতে জাতীয় সম্মেলন, রেজিস্ট্রেশন শুরু জাবির নতুন প্রক্টর অধ্যাপক আব্দুল হালিম কচুয়ায় ৪৫ পিস ইয়াবাসহ ৩ জন আটক র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি চবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকার জলাভূমি রক্ষায় সমন্বিত কর্তৃপক্ষ গঠনের সুপারিশ কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসিব ইয়াবাসহ আটক বাকৃবি রোভার স্কাউটের সাথে উপাচার্যের মতবিনিময় সভা কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে চালু হবে ‘ওয়ানস্টপ সার্ভিস’ কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়তে বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় পাঠাগারের শুভ উদ্বোধন ৪ অক্টোবর চবিতে সেমিনার : দক্ষিণ এশিয়ায় পানির ন্যায্য বণ্টনে সমঝোতার তাগিদ কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরের বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায় কুবিতে আগামীকাল অনুষ্ঠিত হবে টেকসই সবুজ ক্যাম্পাস বিনির্মাণ শীর্ষক কর্মশালা ববি মেহেন্দিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মোঃ তারেক ও জুবায়ের