খুঁজুন
রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ

চবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ার প্রতিবাদে সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ও সংগঠনটির নেতাকর্মীরা।

সড়ক সংস্কার ও পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে হাতে মোমবাতি ও সড়কের বিভিন্ন গর্তে চারা রোপণ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রধান সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। প্রধান সড়ক হওয়া সত্ত্বেও পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংস্কারের দাবি জানানো হলেও এখনো সড়কটির সংস্কার হয়নি।

প্রতীকী প্রতিবাদে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। অথচ সড়ক ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়নি।’

তিনি আরও বলেন, ‘পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে আজকের এই প্রতীকী প্রতিবাদ।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতির ব্যবস্থা করতে কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আহমদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. সোহেল (২৪) ও আহাম্মদ উল্লাহ আরিফ (২৬) নামে দুইজনকে আটক করা হয়।

আটক মো. সোহেল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চৌরাইস এলাকার বাচ্চু মিয়ার ছেলে। অপর ব্যক্তি আহাম্মদ উল্লাহ আরিফ শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামের জাফর আহমেদের ছেলে।

আটকের পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। আদালত মাদক সেবনের অপরাধে দুই অভিযুক্তকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন খিলা পুলিশ ফাঁড়ি, শাহরাস্তির সাব-ইন্সপেক্টর মো. রায়হানসহ পুলিশের সদস্যরা।

এ সময় এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭ চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ চবিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষর্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা বাকৃবিতে জিআইএস ও রিমোট সেন্সিং বিষয়ে প্রশিক্ষণ শুরু বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম বর্ষে পদার্পণ চবিতে চাকসু ও নবাব ফয়জুন্নেছা হল সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চবির পাঁচ আবাসিক হলে বসছে অটোমেটেড প্রিন্টিং মেশিন রাত ১২টা থেকে সকাল ৭টা—জুডিশিয়ারিতে ফাহিমের সাফল্যের প্রস্তুতি চাঁদপুরে শহীদ জিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বালিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের গবেষক সোহেল রানার গবেষণা উপস্থাপন ৪৯তম বিসিএসে ৫৭ জন বাদ, ‘মেধার সঠিক মূল্যায়ন চাই’—চাকসু ববি মেডিকেল সেন্টারের প্রধানকে শোকজ ফরিদগঞ্জে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ মাদ্রাসা প্রভাষকের বিরুদ্ধে চবিতে তেপান্তর সাহিত্য সভার লেখালিখি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রাবির পরিসংখ্যান বিভাগের পুনর্মিলনীতে জাতীয় সম্মেলন, রেজিস্ট্রেশন শুরু জাবির নতুন প্রক্টর অধ্যাপক আব্দুল হালিম কচুয়ায় ৪৫ পিস ইয়াবাসহ ৩ জন আটক র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি চবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আলোচনা সভা