খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিত আবাসন গড়তে সারা দেশের জন্য মহাপরিকল্পনা হবে: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
পরিকল্পিত আবাসন গড়তে সারা দেশের জন্য মহাপরিকল্পনা হবে: গণপূর্তমন্ত্রী

ছবি-সংগৃহীত

সারা দেশের উপজেলা পর্যায় পর্যন্ত পরিকল্পিত নগরায়ণ ও আবাসন নিশ্চিত করতে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ বন্ধ করে নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকার কাজ করছে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘স্মার্ট আবাসন: টেকসই ও ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশকে নিয়ে আমরা একটি মহাপরিকল্পনা করব। উপজেলা পর্যায় পর্যন্ত পরিকল্পিত উন্নয়ন কীভাবে করা উচিত, সেটি এই পরিকল্পনায় নির্ধারণ করা হবে। পরিকল্পনা ছাড়া কাজ করলে অনেক কিছুই বোঝা যায় না। তাই সঠিক পরিকল্পনার ভিত্তিতে কাজ করতে আমরা উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, দেশের জনসংখ্যার প্রকৃত চিত্র জানা জরুরি। সর্বশেষ আদমশুমারি অনেক আগে হয়েছে। বর্তমান জনসংখ্যার বাস্তব চিত্রের ভিত্তিতে আবাসন ও নগর পরিকল্পনা করা প্রয়োজন। এ জন্য জনসংখ্যার তথ্যকে পরিকল্পনার অন্যতম ভিত্তি হিসেবে নেওয়া হবে।

ভবন নির্মাণের মান নিশ্চিত করার বিষয়ে জাকারিয়া তাহের বলেন, ‘ভবনের নকশা, কাঠামোগত বিষয়সহ সবকিছু মিলিয়ে একটি সমন্বিত ব্যবস্থা করার চেষ্টা করছি। অনুমোদনের পর ভবন নির্মাণ শেষ হলে সেটি সঠিকভাবে নির্মিত হয়েছে কি না, তারও সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে। যিনি নকশা করেছেন, তাকেও ভবনটি যথাযথভাবে নির্মিত হয়েছে কি না, সে বিষয়ে প্রত্যয়ন দিতে হবে।’

রাজধানীর অপরিকল্পিত নগরায়ণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঢাকা শহরের অনেক এলাকায় পরিকল্পনা ও অনুমোদনের বাইরে ভবন নির্মাণ হয়েছে। এ বাস্তবতা পরিবর্তনে সরকার কাজ করছে। শুধু ঢাকা নয়, সারা দেশেই পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা স্বীকার করি, আমাদের অনেক জায়গায় ভুল হয়েছে। এখন সেগুলো সংশোধনের চেষ্টা করছি। শুধু একটি নির্দিষ্ট এলাকা নয়, সারা বাংলাদেশ নিয়েই আমাদের পরিকল্পনা রয়েছে।’

গণপূর্তমন্ত্রী আরও বলেন, যেসব এলাকায় উন্নয়ন কর্তৃপক্ষ নেই, সেখানে সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট স্থানীয় প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে ভবন নির্মাণের প্রবণতা বন্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের আবাসনের বিষয়ে তিনি বলেন, ‘আবাসন শুধু উচ্চবিত্ত বা ধনী মানুষের জন্য নয়। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্যও দীর্ঘমেয়াদি ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে সরকার কাজ করছে।’

বেসরকারি আবাসন খাতের উন্নয়নেও নীতিগত সহায়তা দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, নতুন নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে বেসরকারি খাতের আবাসন প্রকল্পগুলো যাতে অসম্পূর্ণ অবস্থায় পড়ে না থাকে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের বর্তমান ঢাকা শহরের বাস্তবতা হলো, যথাযথ পরিকল্পনা ছাড়াই অনেক উন্নয়ন হয়েছে। এই বাস্তবতা পরিবর্তন করতে হলে সরকার, বেসরকারি খাত, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে পরিবেশ সুরক্ষা এবং পরিকল্পিত আবাসন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘দেশের স্বার্থে আপনাদের যে কোনো ভালো পরামর্শ ও ধারণা সরকারকে দিন। আমরা সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। সবার সহযোগিতা নিয়ে পরিকল্পিত, নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চাই।’

দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, জিএমইএবির সভাপতি ও নাসির সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস, বিএসএমএ সভাপতি ও ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, স্পেসজিরোর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, ডিবিএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন, এবিসি রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক শ্রাবন্তী দত্ত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ প্রমুখ।

এমআর

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর