খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন দুর্গাপূজা ঘিরে শাহরাস্তিতে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আসন্ন দুর্গাপূজা ঘিরে শাহরাস্তিতে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজা চলাকালে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এবারের দুর্গোৎসব নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন এবং সিসি ক্যামেরার মাধ্যমে পূজামণ্ডপগুলো নজরদারিতে রাখার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক ধর্মীয় স্থান শ্রী শ্রী মেহার কালীবাড়ি এ উপজেলায় অবস্থিত। ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আক্তার হোসেন পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ শাহরাস্তি উপজেলা শাখার তথ্য অনুযায়ী, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় মোট ১৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি নিখিল চন্দ্র মজুমদার বলেন, প্রশাসনের সমন্বিত উদ্যোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর