খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চবি সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের নতুন সভাপতি রাহমান নাসির, সম্পাদক জুলকার রাইন

চবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ
চবি সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের নতুন সভাপতি রাহমান নাসির, সম্পাদক জুলকার রাইন

রাহমান নাসির উদ্দিন ও জুলকার রাইন জাকারিয়া। (ফাইল ছবি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’-এর ২০২৬-২০২৭ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুলকার রাইন জাকারিয়া সাধারণ সম্পাদক হয়েছেন। সহসভাপতি হয়েছেন পরিবেশবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান সূচী।

রবিবার (১১ অক্টোবর) সংগঠনটির তিন যুগপূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ২০২৫-২০২৬ কার্যকরী কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটিতে মোট ৩৫ জন সদস্য রয়েছেন।

এদিন বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে তিন যুগপূর্তি উৎসব শুরু হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনা, নাটক, র‍্যালিসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি। এ সময় স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর। এতে সভাপতিত্ব করেন অঙ্গনের সভাপতি অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন। বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা। সংগঠনের কার্যক্রম ও ইতিহাস তুলে ধরেন সাধারণ সম্পাদক মাহবুব আলম।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং তাকে উদার ও মানবিক হতে শেখায়। একটি প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি গবেষণা, পাঠদান, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা থাকা প্রয়োজন। তবে সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাজনৈতিক পক্ষপাত ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকতে হবে। অঙ্গন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশ সমৃদ্ধ করতে আরও ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি সুষ্ঠু সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে একদল তরুণের উদ্যোগে ‘অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর যাত্রা শুরু হয়।

‘সুষ্ঠু সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার’ নীতিবাক্য ধারণ করে সংগঠনটি দীর্ঘ তিন যুগ ধরে গান, নৃত্য, আবৃত্তি ও নাট্যচর্চাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর