পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে গেলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।
অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনের পাশাপাশি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতির দায়িত্বেও রয়েছেন।
পরিদর্শনকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।








আপনার মতামত লিখুন