খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিডার ওএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের পাঁচ নতুন সেবা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
বিডার ওএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের পাঁচ নতুন সেবা উদ্বোধন

বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেমে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা উদ্বোধন।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেমে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা সংযুক্ত করা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবাগুলো উদ্বোধন করা হয়।

নতুন সংযুক্ত হওয়া সেবাগুলো হলো— (১) ভূমি ক্রয় দলিল, (২) ইজারা দলিল, (৩) চুক্তিনামা নিবন্ধন দলিল, (৪) বায়না দলিল এবং (৫) আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ। বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে বিডার নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি সংস্থার ১৩৭টি সেবা চালু রয়েছে। নতুন পাঁচটি সেবা যুক্ত হওয়ায় সংস্থার সংখ্যা দাঁড়ালো ৪৭টি এবং সেবার সংখ্যা দাঁড়ালো ১৪২টি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি প্রদান করা হবে না। আগামী তিন মাসের মধ্যে এ সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে।”

আশিক মাহমুদ জানান, বিডা-বেজাসহ সব বিনিয়োগ প্রমোশন এজেন্সির (আইপিএ) সেবা একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ একটি সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম থেকে সব আইপিএর সেবা প্রদান সম্ভব হবে। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও করেন।

সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “ভূমি মন্ত্রণালয়ের সেবা শতভাগ ডিজিটাইজ করা হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে ভূমি মিউটেশন এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি। জাতীয় স্বার্থে বিনিয়োগকারীদের সর্বোচ্চ দ্রুততায় সেবা দিতে চাই।”

আইন মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা বলেন, “সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হতে হবে এবং জনগণকে সেবার ফি সম্পর্কে অবহিত করতে হবে, যাতে তারা হয়রানির শিকার না হন কিংবা কোনো তৃতীয় পক্ষ সুবিধা নিতে না পারে।”

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন, বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কাজী আবদুল হান্নান এবং বিডার মহাপরিচালক জীবনকৃষ্ণ সাহা রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডার উপপরিচালক আবু মুহাম্মদ নূরুল হায়াত টুটুল।

অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্যবৃন্দ, মহাপরিচালক ও পরিচালক পর্যায়ের কর্মকর্তা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা