শেষ দিনে চাকসু নির্বাচনের মনোনয়ন বিক্রি ছাড়াল হাজার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষদিনে ছিল ব্যাপক উপস্থিতি।
সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময়সীমা থাকলেও শিক্ষার্থীদের ভিড়ের কারণে কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী হল সংসদে ৫৮৯ জন মনোনয়ন নিয়েছে। যার মধ্যে আলাওল হলে ৩৮ জন, এফ রহমান হলে ৪২ জন, শাহজালাল হলে ৪১ জন, শাহ আমানত হলে ৪৪ জন, সোহ্রাওয়ার্দী হলে ৭২ জন, শহীদ আব্দুর রব হলে ৩৭ জন, মাস্টারদা সূর্যসেন হলে ৩৮ জন, শহীদ ফরহাদ হোসেন হলে ৫৭ জন, অতীশ দীপঙ্কর হলে ৪৭ জন, শামসুন নাহার হলে ২৫ জন, প্রীতিলতা হলে ৩৯ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩৭ জন, বিজয় ২৪ হলে ৩৯ জন, নবাব ফয়জুন্নেছা হলে ১৪ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়া শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল সংসদে মনোনয়ন সংগ্রহ করেছে ২৫ জন।

অন্যদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) মনোনয়ন নিয়েছেন ৪৭৪ জন। সবমিলিয়ে ৩ দিনে মনোনয়ন সংগ্রহ করেছে ১০৬৩ জন প্রার্থী।
এরআগে সোমবার মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে সর্বমোট মনোনয়ন সংগ্রহ করেছেন ১৪১ জন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে ৭১ জন। হল সংসদে ৭০ জন। ছাত্র হলে ২৫ জন এবং ছাত্রী হলে ৪৫ জন মনোনয়ন নিয়েছে। আর রোববার প্রথম দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেই হিসেবে প্রথম দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে ১৫,১৬,১৭, সেপ্টেম্বর। মনোনয়ন যাচাই-বাচাইয়ের তারিখ ১৮ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বিকাল ৩.৩০ টা পর্যন্ত। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর বিকাল ৩.৩০ টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর (রোববার) অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।








আপনার মতামত লিখুন