খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা ছাড়াই প্লেসমেন্ট শেয়ার দিয়েছিল এক্‌মি পেসটিডাইস

খবর বেলা ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ
টাকা ছাড়াই প্লেসমেন্ট শেয়ার দিয়েছিল এক্‌মি পেসটিডাইস

শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগের বছর ২০২০ সালে টাকা ছাড়াই প্রভাবশালী আট ব্যক্তি ও সাত প্রতিষ্ঠানকে ১৫ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের শেয়ার দিয়েছিল এক্‌মি পেসটিসাইডস। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গঠিত তদন্ত কমিটি এমন প্রমাণ পেয়েছে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিএসইসি জানিয়েছে, গত মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে তদন্ত প্রতিবেদনসহ চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ঘটনায় আইপিও ইস্যু ম্যানেজার শাহ্জালাল ইক্যুইটি ম্যানেজমেন্টের লাইসেন্স বাতিল এবং আইপিও-পূর্ব অডিটর সিরাজ খান বসাক ও সফিক বসাকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরীক্ষকদের নিয়ন্ত্রক সংস্থা এফআরসিকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

বিএসইসি যাদের বিরুদ্ধে টাকা ছাড়াই শেয়ার নেওয়ার প্রমাণ পেয়েছে তাদের অন্যতম ‘ছাগলকাণ্ড’খ্যাত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস এবং এ কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ফরহাদ মিলে ৫২ লাখ শেয়ার নিয়েছেন। এছাড়া বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন (ডিজিএফআইর তৎকালীন পরিচালক) নিয়েছেন ১ লাখ শেয়ার। জাবেদ এ মতিন ৪ লাখ শেয়ার নেন। এ কোম্পানিটির আইপিও অনুমোদন করে শিবলি কমিশন। এর বাইরে মার্চেন্ট ব্যাংক এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট দুটি অ্যাকাউন্টে ১৫ লাখ, বিক্রমপুর পটেটো ফ্ল্যাকস ইন্ডাস্ট্রিজ ২৮ লাখ, চিটাগং পেসটিসাইডস অ্যান্ড ফিসারিজ ১৪ লাখ ৭১ হাজার, হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট ১০ লাখ ৩০ হাজার শেয়ার নিয়েছে। ব্যক্তিদের মধ্যে আফজাল হোসেন ২ লাখ ৯৪ হাজার, আঞ্জুমান আরা বেগম সাড়ে ৫ লাখ, রানু ইসলাম সাড়ে ৩ লাখ, তৌহিদা আক্তার ১ লাখ এবং রুহুল আজাদ নামের এক ব্যক্তি ৫০ হাজার শেয়ার নিয়েছেন।

এক্‌মি পেসটিসাইডস ২০২১ সালের সেপ্টেম্বরে আইপিও প্রক্রিয়ায় ৩ কোটি শেয়ার বিক্রি করে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমতি পায়। এর পর ওই বছরের অক্টোবরে আইপিও প্রক্রিয়ায় টাকা তুলে নভেম্বরে তালিকাভুক্ত হয়।
২০১০ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির ২০১৮ সালের জুন পর্যন্ত পরিশোধিত মূলধন ছিল মাত্র ৩ কোটি টাকা। পরের বছর ৯ কোটি ৯৭ লাখ টাকা এবং আইপিওতে আসার আগের বছর ২০২০ সালে আরও ৯৫ কোটি টাকার মূলধন সংগ্রহ দেখানো হয় কাগজে-কলমে।
এ বিষয়ে জানতে এক্‌মি পেসটিসাইডসের ব্যবস্থাপনা পরিচালক রেজা-উর-রহমান সিনহাকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। কোম্পানির চেয়ারম্যান শান্তা সিনহা বলেন, এ বিষয়ে তিনি কোনো কথাই বলবেন না।

এদিকে তালিকাভুক্ত সোনালি পেপারের শেয়ার নিয়ে কারসাজি করে মুনাফা করার দায়ে অন্য তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিসের ৯ পরিচালক এবং এক সহযোগী প্রতিষ্ঠানকে মোট ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান টিআইএম নুরুল কবির, ভাইস চেয়ারম্যান প্রিন্স মজুমদার, ভারপ্রাপ্ত এমডি শাহ জালাল উদ্দিন, ওরাকল সার্ভিসেসের পক্ষে পরিচালক হাসান শহিদ সারোয়ার, পরিচালক আদনান ইমাম, নিলোফার ইমাম ও চৌধুরী ফজলে ইমাম এবং দুই স্বতন্ত্র পরিচালক রোকেয়া ইসলাম ও জাহরুল সৈয়দ বখ্‌তকে ১ কোটি ৩ লাখ টাকা করে মোট ৯ কোটি ২৭ লাখ টাকা জরিমানা করা হচ্ছে। এছাড়া জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারকে জরিমানা করা হচ্ছে ২ কোটি ৫৫ লাখ টাকা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা