খুঁজুন
রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭%

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭%

রবি লগো। (ফাইল ছবি)

ডিজিটাল গ্রাহকসংখ্যা বৃদ্ধি ও পরিচালন দক্ষতার ধারাবাহিকতায় ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ২৫১ কোটি ৩০ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এ সময়ে প্রতিষ্ঠানটির রাজস্ব দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৬ কোটি ৭০ লাখ টাকা, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৭ শতাংশ বেশি।

বুধবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি। এ সময়ে মোট রাজস্বের ৯ দশমিক ৪ শতাংশ এসেছে কর-পরবর্তী মুনাফা হিসেবে।

সেপ্টেম্বর শেষে রবির সক্রিয় গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৯২ লাখে। এর মধ্যে ইন্টারনেট গ্রাহক ৪ কোটি ৬৮ লাখ এবং ফোর-জি নেটওয়ার্ক ব্যবহারকারী ৪ কোটি ২৮ লাখ। অর্থাৎ, প্রতিষ্ঠানটির সক্রিয় গ্রাহকদের ৭২ শতাংশ ফোর-জি সেবা ব্যবহার করছেন।

তৃতীয় প্রান্তিকে সুদ, কর, অবচয় ও পরিশোধনের আগের আয় (ইবিআইটিডিএ) হয়েছে ১ হাজার ৪১৯ কোটি ৭০ লাখ টাকা। এ ক্ষেত্রে মুনাফার হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ৮ শতাংশ, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট বেশি। পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির কারণে এ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নেটওয়ার্কের মান উন্নয়নে বিনিয়োগও অব্যাহত রেখেছে রবি। তৃতীয় প্রান্তিকে এ খাতে প্রতিষ্ঠানটির মূলধনি ব্যয় হয়েছে ৩৪১ কোটি ৯০ লাখ টাকা। প্রান্তিক শেষে দেশজুড়ে চালু ফোর-জি নেটওয়ার্ক সাইটের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে।

এ সময়ে সরকারকে রাজস্ব হিসেবে ৭০০ কোটি ৭০ লাখ টাকা দিয়েছে রবি, যা তৃতীয় প্রান্তিকের মোট রাজস্বের প্রায় ২৬ শতাংশ।

তবে আগের প্রান্তিকের সঙ্গে তুলনা করলে কিছু সূচকে পতন দেখা গেছে। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে রবির রাজস্ব কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ। একই সময়ে সুদ, কর, অবচয় ও পরিশোধনের আগের আয় কমেছে ৪ দশমিক ৯ শতাংশ এবং শেয়ারপ্রতি আয় কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

চলতি বছরের প্রথম নয় মাসে রবির মোট রাজস্ব হয়েছে ৭ হাজার ৯২৯ কোটি ৬০ লাখ টাকা। এ সময়ে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৭৪৬ কোটি ৫০ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৪৩ পয়সা।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটির মোট মূলধনি বিনিয়োগের পরিমাণ ছিল ১ হাজার ৪১৩ কোটি টাকা। এ সময়ে সরকারকে রাজস্ব হিসেবে দেওয়া হয়েছে ৪ হাজার ৯৭৫ কোটি ৬০ লাখ টাকা, যা ওই সময়ের মোট রাজস্বের ৬৩ শতাংশ।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল প্রতিষ্ঠানটির শক্তিশালী ভিত্তি এবং মানুষের দৈনন্দিন জীবনে ডিজিটাল সংযোগের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেছে। সক্রিয় গ্রাহকদের ৭২ শতাংশ ফোর-জি নেটওয়ার্ক ব্যবহার করাকে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে রবির অগ্রণী ভূমিকার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি।

জিয়াদ সাতারা আরও বলেন, নেটওয়ার্কের মান উন্নয়ন, গ্রাহকসেবার অভিজ্ঞতা আরও ভালো করা এবং নতুন ডিজিটাল সেবা চালুর মাধ্যমে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের জন্য টেকসই মূল্য সৃষ্টিতে পরিকল্পিত বিনিয়োগ, পরিচালন দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি।

এম/আর

চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ার ছাত্রশিবিরের ধারায় রাজনীতি না করতে চবি ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়েছেন।

রবিবার (১ নভেম্বর ২০২৬) নিজের ফেসবুক পোস্টে নিষিদ্ধ সংগঠনটির এই নেতা বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল যদি মনে করে তারা ছাত্রশিবিরের ধারায় রাজনীতি করবে, তাহলে তাদেরও শিবিরের মতোই ট্রিটমেন্ট দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি ভালো না। ইশারা দিলে ব্যানার ধরার লোকও কিন্তু পাওয়া যাবে না।”

এ বিষয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “আমরা এ ধরনের কিছু আশঙ্কা করছি না। চবি ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। তারা যত হুমকিই দিক, আমরা শক্ত হাতে তা প্রতিহত করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার আছে। ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন, তাই আইন অনুযায়ীই সবকিছু হবে।”

ছাত্রদল সভাপতি বলেন, “ছাত্রদল ছাত্রলীগের বিরুদ্ধে সক্রিয় আছে বলেই নিষিদ্ধ সংগঠনটির যত মাথাব্যথা আমাদেরকে নিয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্য সংগঠনগুলোকে নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই কেন?”

অন্য ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা নিজেদের একক বীর হিসেবে দাবি করে, ছাত্রলীগের বিরুদ্ধে তাদের অবস্থান কোথায়? এই নিষিদ্ধ সংগঠনের বিষয়ে তাদের নীরবতা কেন? আমি এই প্রশ্নটুকু রাখতে চাই।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭% ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর