খুঁজুন
রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন

চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদের চিত্র তুলে ধরে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় চাকসু প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকসুর নির্বাহী সদস্য আদনান শরীফ। এতে উপস্থিত ছিলেন চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান।

অনুষ্ঠানে চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ‘এই বইয়ের মাধ্যমে ক্যাম্পাসে আওয়ামী ফ্যাসিবাদের চিত্র উঠে এসেছে। তখনকার ক্যাম্পাসের বিভিন্ন লোমহর্ষক ঘটনা এতে স্থান পেয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের নির্মম নির্যাতন এবং তাদের ত্রাসের রাজত্বের কাহিনি এই বইয়ে উঠে এসেছে।’

চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এবং ‘নির্যাতনের দাগ’ বইয়ের সম্পাদক হারেস মাতাব্বর বলেন, ‘এই বইয়ে ১৮ জনের নির্যাতনের বর্ণনা উঠে এসেছে। এই বইয়ের মাধ্যমে আমরা চাই, যেন ক্যাম্পাসে আর ফ্যাসিবাদ ফিরে না আসে এবং কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার না হয়। বিগত ফ্যাসিবাদী শাসনামলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারা যেন সুষ্ঠু বিচার পান। আমরা একটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও স্বাভাবিক পরিবেশের ক্যাম্পাস চাই।’

চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিবাদের শুরু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। আওয়ামী লীগ বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম ও খুনের মাধ্যমে স্বাধীনতাউত্তর বাংলাদেশে তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছিল। সেই ধারাবাহিকতা ফ্যাসিস্ট শেখ হাসিনার মধ্যেও ছিল। এই ক্যাম্পাসে শহীদ মামুন ভাইকে গলা কেটে হত্যার মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমরা একটি সুষ্ঠু ও সুন্দর ক্যাম্পাস চাই।’

এ সময় চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘এই ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতন, দোকানে বিনা মূল্যে খাওয়া, হল দখল, হুমকি ও রাহাজানির সংস্কৃতি ছাত্রলীগের হাত ধরে তৈরি হয়েছে। আমি একটি ঘটনা জানি, ২০২৩ সালে আমাদের এক শিক্ষার্থী ভাইকে আটক করে রাতভর নির্যাতন করা হয়। তাদের কারণে আমি চতুর্থ বর্ষে কোনো ক্লাস করতে পারিনি। মাস্টার্স কোর্সেও কোনো ক্লাস করতে পারিনি। আমার মতো হাজারো শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হতে হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে চবি ক্যাম্পাসে পাঁচজন শিক্ষার্থীকে হত্যা করা হয়।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবসহ এই ক্যাম্পাসে যারা ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা খুন হয়েছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। অনেকে জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসে এসে আক্ষেপ করেছেন, দীর্ঘ ২০ বছর তাঁরা এই ক্যাম্পাসে পা রাখতে পারেননি। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই, যাতে এই ক্যাম্পাসে আর ফ্যাসিবাদ তৈরি না হয়। চাকসুর সপ্তম ক্যাবিনেট তাদের দায়িত্ব পালন শেষ করেছে। শিগগিরই আমরা পরবর্তী চাকসু নির্বাচন চাই।’

প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস

সফিকুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস।

রবিবার ১ নভেম্বর বিকাল ৩:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা, সহযোগী অধ্যাপক আব্দুর রহিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। নতুন বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।

নতুন দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থী রাইসা বলেন, “দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট রয়েছে। তবে এবার দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, এই সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। প্রশাসনের এমন ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদ বলেন, “পবিপ্রবিতে গত ২৪ বছর ধরে পরিবহন সমস্যা রয়েছে, যা দীর্ঘদিনেও সমাধান হয়নি। তবে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর খুব স্বল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মূলত দুটি বাসের প্রয়োজন ছিল। সেখানে দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, পরিবহন সংকট শতভাগ সমাধান হবে। এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, নতুন ডাবল ডেকার বাস দুটি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে গতকাল ৩১ অক্টোবর দুমকি থেকে পায়রা সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ও ডালপালা ছাঁটাই করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে আমরা ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করছিলাম। তবে প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় ইউজিসির সঙ্গে আলোচনা করে দুটি ডাবল ডেকার বাসের অনুমোদন নেওয়া হয়েছে।

আমরা আশা করছি, বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে ভূমিকা রাখবে। পাশাপাশি বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তা বিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭% ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর ববি ছাত্রদল নেতা ফাহাদের ইন্ধনে সিনিয়রকে মারধরের অভিযোগ