খুঁজুন
রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া মামলাগুলো পুনরুজ্জীবিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। একই সঙ্গে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পল্টন ট্র্যাজেডি স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব দাবি জানান তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর শুধু একটি দিন নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই দিনের ঘটনাকে তিনি পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করে বলেন, দেশের রাজনৈতিক গতিপ্রকৃতি পরিবর্তন এবং বাংলাদেশকে আধিপত্যবাদের গ্রাসে নিমজ্জিত করার উদ্দেশ্যে সেদিনের ঘটনা ঘটানো হয়েছিল।

তিনি বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় সারা দেশে প্রায় ১৪ জন নিহত হয়েছিলেন। পল্টনে শহীদ মুজাহিদ, শিপন, মাসুম, ফয়সাল ও জসিমসহ অনেকে জীবন দিয়েছেন। শত শত নেতাকর্মী আহত হওয়ার পরও তাঁরা আদর্শ থেকে সরে যাননি।

শিবির সভাপতি অভিযোগ করেন, ২০০৬ সালের ওই হত্যাকাণ্ডের পর দেশে সেনাশাসন চলাকালে এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলেও বিচারপ্রক্রিয়া এগোয়নি। বরং মামলাগুলো বন্ধ করে দেওয়া এবং ঘটনার তথ্য-উপাত্ত নষ্ট করার অভিযোগ করেন তিনি। শহীদ পরিবারের সদস্যদেরও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ২০০৯ সালের পর দেশে ধারাবাহিকভাবে রাজনৈতিক দমন-পীড়ন, হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় দেশপ্রেমিক শক্তিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। জুলাই আন্দোলনেও রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে মানুষ হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সংগঠনটির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে। এমনকি ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেও তাদের দমিয়ে রাখা যায়নি। জুলাই আন্দোলনের পর ছাত্রসমাজের কাছে গিয়ে সংগঠনটি সাড়া পেয়েছে বলেও দাবি করেন তিনি।

বর্তমান সরকারের উদ্দেশে শিবির সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডসংক্রান্ত মামলাগুলো পুনরুজ্জীবিত করে বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। বিচার বিলম্বিত হওয়াকে ন্যায়বিচার অস্বীকারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, যেসব মামলার বিচার এখনো হয়নি, সেগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া জরুরি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন নুরুল ইসলাম সাদ্দাম। তিনি অভিযোগ করেন, পলাতক আসামিদের বিরুদ্ধে রায় হলেও গ্রেপ্তার ব্যক্তিদের বিচার দ্রুত এগোচ্ছে না। এ ক্ষেত্রে কোনো ধরনের সমঝোতা বা পক্ষপাত থাকলে তা জনমনে প্রশ্ন তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, সংবিধান সংস্কার এবং একটি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু সরকার পুরোনো কাঠামো বজায় রেখে দেশ পরিচালনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দেখতে চায়। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান দেখাতে হবে। অন্যথায় জনগণ নিজেদের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বক্তব্যে জুলাই আন্দোলনে শহীদদের পাশাপাশি সাম্প্রতিক আন্দোলনে নিহত শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিচারেরও দাবি জানান শিবির সভাপতি।

আলোচনা সভায় ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস

সফিকুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস।

রবিবার ১ নভেম্বর বিকাল ৩:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা, সহযোগী অধ্যাপক আব্দুর রহিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। নতুন বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।

নতুন দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থী রাইসা বলেন, “দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট রয়েছে। তবে এবার দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, এই সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। প্রশাসনের এমন ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদ বলেন, “পবিপ্রবিতে গত ২৪ বছর ধরে পরিবহন সমস্যা রয়েছে, যা দীর্ঘদিনেও সমাধান হয়নি। তবে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর খুব স্বল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মূলত দুটি বাসের প্রয়োজন ছিল। সেখানে দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, পরিবহন সংকট শতভাগ সমাধান হবে। এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, নতুন ডাবল ডেকার বাস দুটি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে গতকাল ৩১ অক্টোবর দুমকি থেকে পায়রা সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ও ডালপালা ছাঁটাই করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে আমরা ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করছিলাম। তবে প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় ইউজিসির সঙ্গে আলোচনা করে দুটি ডাবল ডেকার বাসের অনুমোদন নেওয়া হয়েছে।

আমরা আশা করছি, বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে ভূমিকা রাখবে। পাশাপাশি বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তা বিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭% ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর ববি ছাত্রদল নেতা ফাহাদের ইন্ধনে সিনিয়রকে মারধরের অভিযোগ