খুঁজুন
রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ আবু হানিফ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রক্তদাতা সংগঠন বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ দিবসটি উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষের সামনে থেকে শুরু হয়। প‌রে কামাল রঞ্জিত (কেআর) মার্কেট প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে হয়ে বাঁধনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর বাকৃবির ছাত্রশিক্ষক কেন্দ্র( টিএসসি) সংলগ্ন মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে সংগঠনের ২৯ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।

আলোচনা সভায় সংগঠনটির সভাপতি মো. রিদুয়ান হাসান সাব্বিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাঈমুল ইসলাম শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলি। এ ছাড়া সংগঠনটির প্রায় শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাঁধন বাকৃবি জোনাল পরিষদের সভাপতি মো. রিদুয়ান হাসান সাব্বির বলেন, ময়মনসিংহের এই থ্যালাসেমিয়াপ্রবণ এলাকায় বাঁধন বাকৃবি জোনাল পরিষদ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫৫১ ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছে। আমরা বাঁধন সংগঠন মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানে উদ্ভুদ্ধকরন করে থাকি। আমরা চাই সবাই স্বেচ্ছায় রক্তদান করুন, মানুষের পাশে দাড়ান, একজন মুমূর্ষু রোগীর সুস্থতার হাসির কারণ হোন।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, বাঁধন একটি ব্যতিক্রমী সামাজিক সংগঠন। যেখানে ছেলে-মেয়েরা স্বেচ্ছায় রক্তদান এবং সামাজিক কার্যক্রমে যুক্ত হতে এগিয়ে আসেন। রক্তদানের মাধ্যমে জীবন বাঁচিয়ে যে সন্তুষ্টি পাওয়া যায় সেই অনুভূতি আর অন্য কোথাও নেই। সৃষ্টিকর্তা এটার জন্য কি পুরষ্কার রেখেছেন এটা আমাদের কারোই জানা নেই।

তিনি আরও বলেন, আমাদের সকলের রক্তদানের প্রতি আরও উৎসাহিত হতে হবে। এমন অনেক রুগী আছেন যাদের রক্তের গ্রুপ অনেক দুর্লভ। তাই আমাদের ওই সকল রক্তদাতাকেও প্রস্তুত রাখতে হবে। আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকতে হবে এবং মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর মানসিকতা গড়তে হবে।

প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস

সফিকুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস।

রবিবার ১ নভেম্বর বিকাল ৩:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা, সহযোগী অধ্যাপক আব্দুর রহিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। নতুন বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।

নতুন দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থী রাইসা বলেন, “দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট রয়েছে। তবে এবার দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, এই সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। প্রশাসনের এমন ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদ বলেন, “পবিপ্রবিতে গত ২৪ বছর ধরে পরিবহন সমস্যা রয়েছে, যা দীর্ঘদিনেও সমাধান হয়নি। তবে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর খুব স্বল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মূলত দুটি বাসের প্রয়োজন ছিল। সেখানে দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, পরিবহন সংকট শতভাগ সমাধান হবে। এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, নতুন ডাবল ডেকার বাস দুটি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে গতকাল ৩১ অক্টোবর দুমকি থেকে পায়রা সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ও ডালপালা ছাঁটাই করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে আমরা ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করছিলাম। তবে প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় ইউজিসির সঙ্গে আলোচনা করে দুটি ডাবল ডেকার বাসের অনুমোদন নেওয়া হয়েছে।

আমরা আশা করছি, বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে ভূমিকা রাখবে। পাশাপাশি বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তা বিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭% ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর ববি ছাত্রদল নেতা ফাহাদের ইন্ধনে সিনিয়রকে মারধরের অভিযোগ