খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলের মাইক্রোপ্লাস্টিক দূষণ অনুসন্ধানে ববির নতুন যাত্রা

রিফাতুল ইসলাম রায়হান, ববি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
উপকূলের মাইক্রোপ্লাস্টিক দূষণ অনুসন্ধানে ববির নতুন যাত্রা

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক দূষণ শনাক্তকরণ এবং এর ক্ষতিকর পরিবেশগত প্রভাব নিয়ে উচ্চতর গবেষণার নতুন দ্বার হিসেবে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের (ববি) রসায়ন বিভাগে ‘মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার’-এর উদ্বোধনকরা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) সকালে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গবেষণাগারের উদ্বোধন করেন।

রসায়ন বিভাগে স্থাপিত এই গবেষণাগারে পরিবেশগত বিভিন্ন নমুনা থেকে মাইক্রোপ্লাস্টিক নিখুঁতভাবে শনাক্ত ও বিশ্লেষণের জন্য আধুনিক ‘ফোরিয়ের-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর)’ [FTIR] ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হবে। “বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে একটি গবেষণা” শীর্ষক বিশেষ উপ-প্রকল্পের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশীদ দিনটিকে ববি’র জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যায়িত করে বলেন, “গবেষণার ক্ষেত্রে এই উদ্যোগ একটি নতুন দিগন্ত খুলে দিল। দেশের উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক দূষণ নির্ণয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ই প্রথম এই কাজ শুরু করল। এই গবেষণাগারের মাধ্যমে শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ই নয়, পুরো উপকূলীয় অঞ্চলে উন্নত গবেষণা ও সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হবে।”

উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. হালিমা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনোওয়ার্থ অ্যানালিটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক আসিফ চৌধুরী। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্পেকট্রালিটি সায়েন্টিফিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফিল্ড সার্ভিস বিশেষজ্ঞ অমিত বি. রানে, যিনি গবেষক ও শিক্ষকদের এফটিআইআর প্রযুক্তির হাতে-কলমে ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ববি’র রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রকল্পের গবেষক, শিক্ষক ও কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই অত্যাধুনিক গবেষণাগারটি দেশের উপকূলীয় পরিবেশ রক্ষা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত জোগাতে অগ্রণী ভূমিকা পালন করবে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের

ছবি-সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ভাড়া ইতোমধ্যে বেড়েছে, সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মুখপাত্র আবু হানিফ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আবু হানিফ বলেন, ‘গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে জোটে রয়েছে। আমরা সরকারের ইতিবাচক কাজে সহযোগিতা করব। তবে সরকার যদি কোনো ভুল করে কিংবা কোথাও সংশোধনের প্রয়োজন হয়, সেখানে আমরা সংশোধনের জন্য পরামর্শ দেব। আবার কোথাও সরকার ভুল করলে গণঅধিকার পরিষদ গঠনমূলক সমালোচনা করবে।’

সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর ফলে ইতোমধ্যে পরিবহন ভাড়া বেড়েছে। এর প্রভাবে সামনের দিনে প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়বে। এর ভোগান্তি পোহাতে হবে জনগণকে। সরকারের প্রতি আমাদের আহ্বান, জনগণের কথা চিন্তা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।’

এ সময় বিরোধী দলের চলমান আন্দোলন নিয়েও সমালোচনা করেন গণঅধিকার পরিষদের এই নেতা। তিনি অভিযোগ করেন, ‘জ্বালানি সংকটের মধ্যে বিরোধীরা লং মার্চের নামে পিকনিক করছে। তাদের এই পিকনিক করার কারণে পতিত স্বৈরাচার সুযোগ নিচ্ছে। তারা বিভিন্ন জায়গায় ককটেল ফাটাচ্ছে, বাসে আগুন দিচ্ছে।’

এনসিপির এক নেতার বক্তব্যের প্রসঙ্গ তুলে আবু হানিফ বলেন, ‘এনসিপির এক নেতা বলছেন, তাদের দাবি মেনে না নিলে কোথাও ককটেল ফুটবে। এতে ধরে নেওয়া যায়, পতিত স্বৈরাচারের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। এনসিপির ওই নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার বলছি, বিরোধী দলের এই আন্দোলন পতিত স্বৈরাচারের পারপাস সার্ভ করছে।’
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এমআর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’ বেরোবি এবং আইসিএমএবি (ICMAB) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ডিএসইতে লেনদেন ৭৯১ কোটি টাকা ২০২৭ সালের মধ্যে ১০ ব্লু-চিপ কোম্পানি পুঁজিবাজারে আনতে চায় ডিএসই ২৮ সেপ্টেম্বর থেকে ১৭ হাজার বিনিয়োগকারীর টাকা ফেরত